ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী ব্যবসায়ীর ৬ লাখ ৬৫ হাজার টাকা উধাও , ম্যানেজার নিখোঁজ নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি
পেকুয়ায় সালাহউদ্দিন আহমেদ

বৈষম্যহীন সাম্য ও সুশাসনের বাংলাদেশ গড়তে হবে

বাংলাদেশ কে শক্তিশালী গনতান্ত্রিক রাস্ট্র হিসেবে বৈষম্যহীন এবং সাম্যের ভিত্তিতে যেখানে সুশাসন নিশ্চিত হবে সে রকম একটি রাস্ট্র প্রতিষ্ঠায় ভুমিকা রাখার উপর গুরুত্বারোপ করেছেন বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী সম্মিলন ও চড়ুইভাতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

তিনি বলেন জন্মগত ভাবে মানুষ সাহসী হয়ে জন্মালেও শিক্ষার মাধ্যমে মানুষ বীরত্বের পরিচয় লাভ করে, মানুষ তাঁদেরকে স্মরণ রাখে যারা মনুষ্যত্ববোধ সম্পন্ন মানবিক, পৃথিবীর জন্য অবদান রেখে গেছেন, শিক্ষকরাই জাতিকে এই শিক্ষা দিয়ে থাকেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মিলন ও চড়ুইভাতি সভায় প্রধান অতিথি বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বৈষম্যহীন সাম্য ও সুশাসনের শক্তিশালী বাংলাদেশ গড়ার জন্য শিক্ষক সহ সকলের সহযোগিতার আহ্বান জানান।

এসময় পেকুয়া সরকারি মডেল জি এম সি ইন্সটিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এ এম এম শাহাজাহান চৌধুরী, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন, পেকুয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার ইব্রাহিম, ফৈয়জুনন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইউসুফ সহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

পেকুয়ায় সালাহউদ্দিন আহমেদ

বৈষম্যহীন সাম্য ও সুশাসনের বাংলাদেশ গড়তে হবে

আপডেট সময় : ১২:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫