ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৫

পেকুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

পেকুয়া উপজেলার উজানটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী (৫২)কে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। এছাড়াও মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এয়ার মুহাম্মদ (৫৭) এবং উপজেলা কৃষকলীগ নেতা নাছির উদ্দিন (৫৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পেকুয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পেকুয়া থানার পুলিশের একটি দল মগনামা ইউনিয়নের মটকাভাঙা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এয়ার মুহাম্মদকে গ্রেপ্তার করে। একইদিন দুপুর আড়াইটার দিকে উজানটিয়া ইউনিয়নের গুদারপাড় স্টেশন এলাকা থেকে শহিদুল ইসলাম চৌধুরী এবং পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকা থেকে নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিরাজুল মোস্তফা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,তিনজনকে পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি

পেকুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৫:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫