ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাথে কক্সবাজার জেলা খেলাঘরের মত বিনিময় ফেনীর ৪ তরুণ অপহরণের আসামি টেকনাফে গ্রেপ্তার মাদক কারবারিকে কোনো ছাড় নয়: আজিজনগরে ওসি কায়ছার হামিদের কঠোর বার্তা তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২

পেকুয়ায় দেখা মিলল বিলুপ্তপ্রায় মেছোবাঘ, জনমনে আতঙ্ক

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের দরগাহমুড়া এলাকায় দীর্ঘ প্রায় ৫০ বছর পর বিলুপ্তপ্রায় বনবিড়াল বা মেছোবাঘের দেখা মিলেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় জনবসতিপূর্ণ এলাকায় প্রাণীটির দেখা মেলায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় হাবিব জানান, খাবারের সন্ধানে পাহাড়ি বনাঞ্চল থেকে প্রাণীটি দরগাহমুড়া কবরস্থানের পাশের লোকালয়ে চলে আসে। এ সময় কয়েকজন বাসিন্দা প্রাণীটিকে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

স্থানীয়দের আনাগোনা ও হৈচৈ টের পেয়ে প্রাণীটি দ্রুত পাশের পাহাড়ি বনের দিকে চলে যায়। এরপর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, টৈটং এলাকায় দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী পর এ ধরনের বন্যপ্রাণীর উপস্থিতির খবর পাওয়া গেছে। তবে প্রাণীটি বিলুপ্তপ্রায় বনবিড়াল নাকি চিতাবাঘ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করে প্রাণীটির পরিচয় নিশ্চিত করা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর

পেকুয়ায় দেখা মিলল বিলুপ্তপ্রায় মেছোবাঘ, জনমনে আতঙ্ক

আপডেট সময় : ০৬:৪৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬