ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক অভিযানে ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার মূল্য আনুমানিক ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টায় উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তের পোয়াবন এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে দুটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ দুটি থেকে তল্লাশি করে ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা জব্দ করে বিজিবির সদস্যরা।

তিনি জানান, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, মাদক পাচার রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করতে বিজিবির অভিযান চলমান রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১০:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬