ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার মগনামা লঞ্চ ঘাটে পানিতে পড়ে যুবক নিখোঁজ ৮ সেপ্টেম্বর ফাইনাল, মুখোমুখি হবে চকরিয়া ও রামু রোহিঙ্গা ক্যাম্পে পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেফতার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম

​টেকনাফ-উখিয়ার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন, ৫ দিনের কর্মসূচি ঘোষণা

টেকনাফ ও উখিয়া সীমান্তে অব্যাহত অপহরণ, মানবপাচার, সীমান্ত অপরাধ এবং নাফ নদীকেন্দ্রিক সশস্ত্র তৎপরতার প্রতিবাদে চট্টগ্রামে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফ-উখিয়ার সীমান্তবর্তী জনগণের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা দূর ও স্থায়ী সীমান্ত সুরক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে “নিরাপদ সীমান্ত আন্দোলন, টেকনাফ–উখিয়া”-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে টেকনাফ ও উখিয়ার নানা শ্রেণি-পেশার কর্মজীবী মানুষ ছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

​মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে টেকনাফ ও উখিয়ার সাধারণ মানুষ অপহরণ, মুক্তিপণ আদায়, মানবপাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। বিদ্যমান আইন ও প্রতিরক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত সফলতা না আসায় এখন কার্যকর ও স্থায়ী উদ্যোগ নেয়ার বিকল্প নেই। টেকনাফ-উখিয়ার এই সংকট কেবল স্থানীয় বিষয় নয়, এটি সরাসরি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সীমান্তের অখণ্ডতার সঙ্গে সম্পর্কিত।

​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিশেষ বাহিনী গঠনের দাবি
বর্তমান টাস্কফোর্স কার্যকরভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে পৃথক জনবল, বাজেট ও কমান্ড কাঠামোসহ একটি স্থায়ী ” অপহরণ ও মানবপাচার দমন বিশেষ বাহিনী” গঠন করে টেকনাফ–উখিয়ায় স্থায়ীভাবে মোতায়েনের দাবি জানানো হয়।

এ বাহিনীর কার্যক্রমের মাসিক অগ্রগতি প্রকাশ এবং ব্যর্থতার ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান আয়োজকরা।

​সীমান্ত নিরাপত্তা জোরদার ও সেনা টহল নাফ নদী ও সীমান্ত এলাকায় সশস্ত্র অনুপ্রবেশ ও আধিপত্য প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে সেনাবাহিনীর কার্যক্রম জোরদার, সীমান্তে প্রয়োজনীয় সেনা ক্যাম্প স্থাপন এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বিত টহল নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা।

​জালিয়ার দ্বীপে কোস্ট গার্ডের স্থায়ী ঘাঁটি স্থাপন

নাফ নদীতে ২৪ ঘণ্টা সশস্ত্র টহল ও আধুনিক নজরদারি নিশ্চিত করার পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জালিয়ার দ্বীপে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি স্থায়ী ঘাঁটি অবিলম্বে স্থাপনের জন্য সরকারের জরুরি নির্দেশনা জারির দাবি জানানো হয়।

​ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা অবকাঠামো নির্মাণ
বাহারছড়া পাহাড়, হোয়াইক্যং ঢালা, হ্নীলা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী নিরাপত্তা চৌকি বা পুলিশ ফাঁড়ি স্থাপন এবং রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থাপনা ও সীমানা বেষ্টনী কার্যকরভাবে সম্পন্ন করার দাবি তুলে ধরা হয়।

​সশস্ত্র অপরাধী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
রোহিঙ্গা ক্যাম্প বা সীমান্ত এলাকায় সক্রিয় যে কোনো সশস্ত্র অপরাধী বা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে দ্রুত তদন্ত, গ্রেপ্তার ও বিচার কার্যক্রম পরিচালনার পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সাগরপথে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানান আন্দোলনকারীরা।

​আগামী ৫ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা
মানববন্ধনে বক্তাদের বক্তব্য শেষে আন্দোলনের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো পাঠ করেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী রুবায়েত হোসাইন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইসাল সাফি আগামী ৫ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন।

​ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার চট্টগ্রাম ডিআইজির সাথে সমন্বিত মিটিং, রোববার বিভাগীয় কমিশনারের সাথে বিস্তর আলোচনা করা হবে। পরবর্তী দিনগুলোতে সারাদেশের ভার্সিটি, মাদ্রাসা, কলেজ ও স্কুলে টেকনাফ-উখিয়ার শিক্ষার্থীদের ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন, স্থানীয় ছাত্র ও সামাজিক সংগঠনগুলোর যৌথ বিবৃতি প্রদান এবং ২৪ ঘণ্টার জন্য সামাজিক মাধ্যমে প্রোফাইল কালো করার কর্মসূচি রয়েছে। এছাড়া কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং টেকনাফ-উখিয়ার ইউএনও ও ওসিসহ স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

​আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে জানান, লাগাতার এই কর্মসূচির পরও সীমান্ত সুরক্ষায় কার্যকর উদ্যোগ না দেখা গেলে পুরো কক্সবাজার জেলা অবরুদ্ধ (ব্লক) করার মতো কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

​টেকনাফ-উখিয়ার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন, ৫ দিনের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৮:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬