ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না

চুনতিতে গভীর রাতে বন্য হাতির তাণ্ডব

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা আইম্মাডাফা এলাকায় গভীর রাতে বন্য হাতির তাণ্ডবে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সময় পরিবারের সদস্যরা প্রাণভয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আশ্রয় নেন। স্থানীয়দের চিৎকারে হাতির পাল কিছুক্ষণ পর পাশের বনের দিকে চলে যায়।

বৃহস্পতিবার ( ২৩ জুলাই ) দিবাগত গভীর রাতে পাহাড়ি বনাঞ্চল থেকে একটি বন্য হাতির পাল লোকালয়ে প্রবেশ করে। হাতিগুলো জাহাঙ্গীর আলমের বাড়িতে ঢুকে মাটির ঘর, দেয়াল ও ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম বলেন, গভীর রাতে বিকট শব্দ শুনে ঘুম ভেঙে যায়। বাইরে তাকিয়ে দেখি কয়েকটি বন্য হাতি ঘর ভাঙছে। আমরা প্রাণ বাঁচাতে দ্রুত ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিই। কিছুক্ষণের মধ্যেই হাতিগুলো ঘরের অনেক ক্ষতি করে চলে যায়।

স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানু জানান , ঘটনার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। একই সঙ্গে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরো জানান , এলাকায় প্রায়ই বন্য হাতি লোকালয়ে নেমে আসে। প্রতিনিয়ত জানমাল নিয়ে আতঙ্কে থাকতে হয়। স্থায়ীভাবে হাতির উপদ্রব রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা রিয়াদুর রহমান বলেন, লোকালয়ে হাতির বিচরণের বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হাতি তাড়াতে বন বিভাগের টিম কাজ করছে এবং যেহেতু বনের জায়গায় ঘর ক্ষয়ক্ষতির বিষয়টি বিধি বিধান অনুযায়ী খতিয়ে দেখা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ

চুনতিতে গভীর রাতে বন্য হাতির তাণ্ডব

আপডেট সময় : ০৮:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬