ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত

কুতুবদিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কুতুবদিয়ায় সাধারণ, গরিব, অসহায় ও দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এবং মাল্টেসার ইন্টারন্যাশনালের সহযোগিতায় ২৭ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ সালাম কুতুবী, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান আকতার কামাল সিকদার, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো: জামাল উদ্দিন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা অর্পণ মল্লিক।

অনুষ্ঠানে মাল্টেসার ইন্টারন্যাশনালের ফাইন্যান্স কো-অর্ডিনেটর আল আমিন আহমেদ, জিকে–এমআই প্রকল্পের এইচআর এডমিন ম্যানেজার নূর-আল-আলম হীরা, ফাইনেন্স ম্যানেজার মাহমুদুল হাসান, লজিস্টিক ম্যানেজার শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় কুতুবদিয়া উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

আয়োজকেরা জানান, খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা খাদ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা উপকারভোগী গরিব ও অসহায় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন।

কর্মসূচির সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছেন ডা. তানিয়া রহমান, মাহমুদুল হাসান, শাহ নেওয়াজ এবং কুতুবদিয়া জিকে–এমআই প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা।

স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে গণস্বাস্থ্য কেন্দ্র ও মাল্টেসার ইন্টারন্যাশনালের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের এ যৌথ কার্যক্রমের মাধ্যমে কুতুবদিয়ার সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ

কুতুবদিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৯:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬