ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

উখিয়ায় আট রাউন্ড গুলি ও পাঁচকেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৮ রাউন্ড তাজা গুলি, ৫ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

শুক্রবার (৭ আগস্ট) দুপুর ২টা ৫ মিনিটের দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-বি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— সমছিদা (১৭), পিতা মো. আমিন, মাতা মিনা বেগম, এমআরসি নং-১৯৫৬৪ এবং লায়লা খাতুন (৪৭), স্বামী ছালেহ আহম্মেদ, মাতা মৃত আমিনা খাতুন। তারা দুজনই কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প, ব্লক-বি, উখিয়া, কক্সবাজারের বাসিন্দা।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-বি এলাকায় একটি বসতঘরের সামনে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। পরে র‍্যাব-১৫, সিপিসি-২-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় মহিলা র‍্যাব সদস্যদের সহায়তায় দুই নারীকে আটক করা হয়।

পরে তাদের তল্লাশি ও তাদের দেখানো স্থানে অভিযান চালিয়ে আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার সমছিদার পরিহিত সেলোয়ারের ডান কোমরে গোজানো একটি সাদা ছোট কৌটার ভেতর থেকে ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অন্যদিকে, লায়লা খাতুনের দেখানো মতে তার বসতঘরের সামনের কক্ষের আলনার পেছনে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পাঁচটি নীল রঙের পলিথিনের ব্যাগে সংরক্ষিত মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

উখিয়ায় আট রাউন্ড গুলি ও পাঁচকেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬