ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলারডুবি, তিন দিনেও উদ্ধার হননি পটুয়াখালীর ৬ জেলে ডুবে আছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ কক্সবাজারে কেন ভয়ংকর হয়ে উঠছে বর্ষা ১৯ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারী বৃষ্টির কারণে ১৬ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত: ইউএনএইচসিআর মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়ে খবর আসে স্বামীর লাশ পড়ে আছে বাসায় কক্সবাজারসহ তিন জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত পাহাড় ধসের ঝুঁকিতে পেকুয়ার কয়েক’শ বসতি রামুতে ​শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির দখলের অভিযোগ শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রবাসী কিংস চট্টগ্রাম চ্যাম্পিয়ন সেন্টমার্টিনে জোয়ারের পানি বৃদ্ধি, নিত্যপণ্যের সংকটের শঙ্কা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১৫ হাজার- আরসিপি উখিয়ায় জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ইউএনও, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ৪৫ আশ্রয়কেন্দ্র ফের পাহাড়ধস : দরিয়ানগরে নারীর মৃত্যু

ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া?

টানা ১০ দিন পর রোদের দেখা মিলেছে কক্সবাজারের আকাশে। গত ২৬ মে থেকে নিম্নচাপ ও চলমান মৌসুমি বায়ুর প্রভাবে বিষন্ন ছিল শহরের আকাশ। ঝরেছে বৃষ্টি।

তবে কোরবানি ঈদকে সামনে রেখে সুখবর দিল আবহাওয়া দপ্তর।

আবহাওয়া অফিস বলছে, জ্যৈষ্ঠের শেষভাগে এই সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকেই। এবারও ঈদের দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে বলে ধারণা দিয়েছেন আবহাওয়াবিদ আব্দুল হান্নান। তবে কক্সবাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

আগামী শনিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদে কক্সবাজারের আবহাওয়া কেমন থাকবে জানতে চাইলে টিটিএনকে তিনি বলেন, “এখন বর্ষা মৌসুম, আর এসময় কিছুটা অনিশ্চিত আবহাওয়া বিরাজ করে। তাই সঠিকভাবে বলা যায় না বৃষ্টি হবে কি হবে না।

দেশের পূর্বাঞ্চলে, তথা চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস থাকলেও কক্সবাজারে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিচ্ছিন্নভাবে দুয়েক পশলা হতে পারে” বলেন মি. হান্নান।

এদিকে বৃহস্পতিবার সকালে আবহাওয়ার নিয়মিত বার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আর ঈদের দিন শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায়। এছাড়া,নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে গত ১০ দিনে কক্সবাজারে মোট বৃষ্টিপাত হয়েছে ৬৬১ মিলিমিটার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলারডুবি, তিন দিনেও উদ্ধার হননি পটুয়াখালীর ৬ জেলে

ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া?

আপডেট সময় : ০৫:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫