ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার : ফখরুল পুলিশের কাজ মানুষের সেবা করা-ইলিয়াছ মিয়া উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭, অস্ত্র ও ইয়াবা উদ্ধার গর্জনিয়া-কচ্ছপিয়ার মানুষ পুলিশ বান্ধব- রামুর ওসি মুনিরুল জেলা শিল্পকলা একাডেমির “বর্ষায় নজরুল” স্মরণ অনুষ্ঠান ‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি ​রাজু ভাস্কর্যে এমপি শাহজাহান চৌধুরীর আশ্বাসে অনশন ভাঙলেন সাইফুল ইসলাম জিহাদী খুনিয়া পালংয়ে কলেজ ছাত্রকে জড়িয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে চলছিলো বেকারি পণ্য, এসিল্যান্ডের অভিযানে জরিমানা পেকুয়ায় অবৈধ বাঁধ অপসারণ: স্বস্তিতে ১০ হাজার মানুষ হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে বৈঠকে হামলা, পরিষদে ভাঙচুর : আহত কয়েকজন কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব গড়তে সমন্বিত মাস্টারপ্ল্যান রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিত্যক্ত পুকুরে মিললো বুদ্ধি প্রতিবন্ধী শিশুর লাশ

রামুতে পরিত্যক্ত পুকুর থেকে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ( ১জুন) সকাল ৭টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের পূর্ব রাজঘাট বাজারের পাশে পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় পড়ে থাকা ইয়ামিন (১৭) নামের এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃতদেহ উদ্ধার করে রামু থানা পুলিশ।

বুদ্ধি প্রতিবন্ধী শিশু ইয়ামিন একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গেল ৩০মে সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলো ইয়ামিন। পরে ইয়ামিনের মরদেহ জনৈক জয়নাল মিস্ত্রির পরিত্যক্ত পুকুরে ভেসে উঠে। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে এসে বুদ্ধি প্রতিবন্ধী ইয়ামিনের মরদেহ উদ্ধার করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৈয়বুর রহমান জানান, স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিক ধারণা করছে বুদ্ধি প্রতিবন্ধী ইয়ামিন কোনোভাবে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। তারপরও আমরা তদন্ত সাপেক্ষে এই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান

পরিত্যক্ত পুকুরে মিললো বুদ্ধি প্রতিবন্ধী শিশুর লাশ

আপডেট সময় : ০১:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫