ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনিয়া পালংয়ে কলেজ ছাত্রকে জড়িয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে চলছিলো বেকারি পণ্য, এসিল্যান্ডের অভিযানে জরিমানা পেকুয়ায় অবৈধ বাঁধ অপসারণ: স্বস্তিতে ১০ হাজার মানুষ হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে বৈঠকে হামলা, পরিষদে ভাঙচুর : আহত কয়েকজন কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব গড়তে সমন্বিত মাস্টারপ্ল্যান রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন জাবির সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ আক্তার চৌধুরীকে সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় ও সমাজ কমিটির সংবর্ধনা নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী  গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর : ইসি মাছউদ এই শোক শেষ হবার নয়: সাংবাদিক আতাহার ইকবালের বিদায় বিদ্যুৎস্পৃষ্টে ডাম্পার চালকের মৃত্যু লামায় বোনের পালিয়ে বিয়ে:ভাইয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বন্যাদুর্গত কক্সবাজারসহ ৫ জেলায় তিন মাসের জন্য ক্ষুদ্রঋণের কিস্তি আদায় স্থগিত

কথা বলতে পারেন না-শুনেনও না, জাবেদ পড়েন অনার্সে

জাবেদ ইকবাল মোহাম্মদ মাসুম। দেখতে স্বাভাবিক মানুষের মতো হলেও তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী। মানে কথা বলতে পারেন না এবং শুনতেও পারেন না। কথা বলতে ও শুনতে না পারলেও অত্যন্ত মেধাবী এই তরুণ লেখার মাধ্যমে যোগাযোগ করেন। বাবা মাদ্রাসা শিক্ষক। হাতেকলমে তাকে শিখিয়েছেন। ঢাকার শ্যামলি আইডিয়াল কলেজের বিএসসি অনার্স ১ম বর্ষে পড়েন তিনি।

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেউলা সিকদার পাড়া এলাকায় রাহেলা আক্তার ও মোহাম্মদ ছালেহ আহমদের কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন এই অদম্য তরুণ। সে এখন নিজের খরচ যোগাতে কক্সবাজার শহরের একটি ফাস্ট ফুডের দোকানে কাজ করেন।

জাবেদ কক্সবাজার লাইফ-কে শেয়ার করেন তার কল্প এবং ভাবনা। খাতায় লিখে সে জানিয়েছেন, সকলের জন্য নিরাপদ হোক কক্সবাজার। সকলের সমান সুযোগসুবিধা নিশ্চিত করতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে তাদের সুযোগ সৃষ্টি করে দিতে হবে।

আজকের দিনটি প্রতিবন্ধী জনগোষ্ঠীর। আজ ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস। “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ ” এ প্রতিপাদ্যে সারাবিশ্বে নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি।

আজকের এই দিনে জাবেদ ইকবাল মোহাম্মদ মাসুমের মতো হার না মানা তরুণদের টিটিএনের পক্ষ থেকে অজস্র ভালোবাসা এবং শ্রদ্ধা।

জনপ্রিয় সংবাদ

খুনিয়া পালংয়ে কলেজ ছাত্রকে জড়িয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ

কথা বলতে পারেন না-শুনেনও না, জাবেদ পড়েন অনার্সে

আপডেট সময় : ০২:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪