ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

রামু থানায় উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় পুলিশের সাবেক কনস্টেবলকে জড়িয়ে অপপ্রচার হচ্ছে দাবী

গত শনিবার রাতে রামু থানার পুলিশ একটি এক্স নোহা গাড়ি থেকে চালকসহ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে, ওই ঘটনায় গাড়ি চালক নেজাম উদ্দিনকে প্রধান আসামী করে দুইজনের বিরোদ্ধে মামলা দায়ের করে রামু থানা পুলিশের এসআই ইসমাইল হোসেন, মামলা নং-৩৭, মামলায় চালক নেজামকে গ্রেপ্তার এবং ইয়াবার মালিক মোঃ দেলোয়ারকে পলাতক দেখিয়ে আসামী করা হয়।নেজাম হোয়াইক্যংয়ের কুতুবদিয়া পাড়ার মৃত আইয়ুুব আলীর ছেলে, দেলোয়ারের বাড়ি হ্নীলার নয়াপাড়া এলাকায়।

এদিকে এ ঘটনায় কক্সবাজারের একটি অনলাইন পোর্টালে গাড়ি চালক নেজামের ছবির সাথে পুলিশের সাবেক কনস্টেবল সাজেদের ছবি দিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

অন্যদিকে মামলার তথ্য পর্যালোচনা করে দেখা যায়, রামু থানার ওই মামলায় কনস্টেবল সাজেদের কোনো সংশ্লিষ্টতা নেই, তাছাড়া মামলায় অজ্ঞাত আসামীও নাই।যদিওবা অনলাইন নিউজ পোর্টাল থেকে সংবাদটি তাঁরা সরিয়ে নিয়েছে।

এ সংবাদে পুলিশের সাবেক কনস্টেবল সাজেদের মানহানি হয়েছে জানিয়ে তিনি বলেন, রামু থানার ওই মামলার বাদী, আসামী এবং স্বাক্ষী কেউই আমার ব্যাপারে জানেন না, ওই ঘটনার সাথে তিনি কোনোভাবেই সংশ্লিষ্ট নয়, তারপরেও ওই নিউজ পোর্টালে ইয়াবাসহ আটক গাড়িচালক নেজামের সাথে আমার ছবি দিয়ে সংবাদ প্রকাশ করে।
সাজেদ আরও জানান, তিনি দীর্ঘদিনধরে এলাকায় থাকেন না, কর্মস্থল চট্টগ্রামে থাকেন।

এদিকে এ সংবাদের ব্যাখ্যা এবং প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়েছেন পুলিশের সাবেক কনস্টেবল সাজেদ, নিচে যা হুবহু তুলে ধরা হলো।

সাজেদের ব্যাখ্যা ও প্রতিবাদ ::

প্রকৃত ঘটনা হচ্ছে, গেল রবিবার (২৩ মার্চ ) এসআই ইসমাইল হোসেন সঙ্গীফোর্সসহ প্রাইভেট নোহা গাড়ি থেকে ৪০ হাজার ইয়াবাসহ নেজাম উদ্দিন নামে এক যুবককে আটক করে এবং দেলোয়ার নামে আরেকজনকে পলাতক আসামি করে রামু থানায় দুইজনের নামে মাদক মামলা দায়ের করা হয়। এজাহারে কোথাও আমার নাম উল্লেখ নেই। এমনকি আমার নামে বাংলাদেশের কোথাও কোনো মামলা নেই। সিসিএন নিউজে রামু থানার ওসির বরাতে আমার নাম লিখলেও, রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী নিজেই আমাদের জানিয়েছেন যে, কোনো সাংবাদিক তাকে ফোন দেয়নি এবং তিনি কাউকে বলেনি আমার নাম। ওসির সাথে কথা না বলে কিভাবে অন্যজনের নাম মাদকের মতো ভয়ংকরকান্ডে ওসির বরাতে চালিয়ে দেয়? এ কেমন সাংবাদিকতা? এমনকি মামলার বাদী ইসমাইল হোসেন নিজেও আমাদেরকে
জানিয়েছেন যে, সাজেদ নামের কোনো ব্যক্তির নাম তাকেও জানাইনি আটক নেজাম উদ্দিন। পুলিশের মামলার এজাহারে নেই, ওসি এবং বাদী নিজেও জানে না আমার নাম। এমতাবস্থায় সিসিএনসহ যারাই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামে অপপ্রচার করে মানহানি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে যাচ্ছি। এমন জঘন্য অপপ্রচারে প্রশাসনসহ কাউকে বিভ্রান্তি না হওয়ার অনুরোধ করছি।তাছাড়া আমার নামে দেশের কোনো থানায় মামলা বা জিডি নাই, তাই এ সংবাদে আমার নাম কেন আসলো তা বোধগম্য নয়।তবে ধারণা করছি, স্থানীয় কিছু কুচক্রী মহল আমার পরিবারের সাথে পূর্বের জমিবিরোধের জেরে ভুল তথ্য প্রচার করছে।

প্রতিবাদকারী ::
মুহাম্মদ সাজেদ
কুতুবদিয়াপাড়া, ৩ নং ওয়ার্ড, হোয়াইক্যং, টেকনাফ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

রামু থানায় উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় পুলিশের সাবেক কনস্টেবলকে জড়িয়ে অপপ্রচার হচ্ছে দাবী

আপডেট সময় : ০৪:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫