ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আত্মসমর্পণ করলে প্রাণভিক্ষা পাবে ইউক্রেনীয় সেনারা: পুতিন

কুরস্কের পশ্চিমাঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলে তাদের হত্যা করা হবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার (১৪ মার্চ) এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেছিলেন, কুরস্কে পুরোপুরি ঘেরাও হওয়া ইউক্রেনীয় সেনারা একদম অসহায় অবস্থায় পড়েছে। এই অবস্থায় তাদের প্রাণভিক্ষা দেওয়ার জন্য পুতিনের কাছে আহ্বান জানাচ্ছেন তিনি। নইলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহতম গণহত্যার একটি সেখানে সংঘটিত হতে পারে।

এদিকে, নিজ সেনাদের বন্দি হওয়ার খবরকে রাশিয়ার ছড়ানো গুজব বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেন। তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটুকু স্বীকার করেছেন যে, কুরস্কে থাকা ইউক্রেনের সেনারা মারাত্মক জটিলতার মধ্যে আছে।

শুক্রবার অনুষ্ঠিত রুশ নিরাপত্তা পরিষদের আলোচনায় পুতিন বলেছেন, ট্রাম্পের আহ্বান তার দৃষ্টিগোচর হয়েছে। তিনি অভিযোগ করেন, কুরস্কে ইউক্রেনীয় সেনারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে অন্যায় চালিয়েছে, তা সন্ত্রাসবাদের কাতারে পড়ে। তবে মানবতার খাতিরে তিনি ট্রাম্পের আহ্বান অবশ্যই বিবেচনা করবেন।

তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনারা যদি অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করে, তবে তাদেরকে প্রাণভিক্ষার নিশ্চয়তা দেওয়া হবে। পাশাপাশি, আন্তর্জাতিক ও রাশিয়ার আইন অনুযায়ী তাদের সঙ্গে আচরণবিধি বজায় রাখা হবে।

পুতিন আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দেওয়া তখনই সম্ভব হবে, যখন ইউক্রেনের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব তার সেনাদের অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করার আনুষ্ঠানিক আদেশ দেবে।

এদিকে, ইউক্রেনকে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যমে রুশ নিরাপত্তা পরিষদের উপ সভাপতি দিমিত্রি মেদভেদেভ বলেছেন, তারা যদি আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায়, তবে ইউক্রেনীয় সেনাদের পদ্ধতিগত ও নির্মম পরিণতির সম্মুখীন হতে হবে।

সূত্র:বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

আত্মসমর্পণ করলে প্রাণভিক্ষা পাবে ইউক্রেনীয় সেনারা: পুতিন

আপডেট সময় : ০১:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫