ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যাকবলিত এলাকায় পরীক্ষা নেওয়ায় বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসের ক্ষয়ক্ষতি পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, পুনর্বাসনের আশ্বাস জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটিকে স্বাগত, আশাবাদী রোহিঙ্গারা বৃহত্তর গর্জনিয়ায় বানভাসীদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের ত্রাণ বিতরণ করলেন ডিসি ও ইউএনও ভেসে গেছে ৩ হাজার ৯১৮ পুকুর-ঘেরের মাছ, ক্ষতি ৪৬ কোটি টাকা কক্সবাজারে পানিবাহিত রোগ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সতর্কতা “বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, তাই মানুষের প্রতি দায় আছে”- কক্সবাজারে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম চট্টগ্রাম থেকে কক্সবাজার: টেন্ডার সিন্ডিকেটের কেন্দ্রে ‘রয়েল নাসির’ ঝিলংজা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ-এর ত্রাণ কার্যক্রম পরিদর্শন করলেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিব বন্যার্তদের পাশে কেন্দ্রীয় ছাত্রদল,রামুতে দেড় হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ জননেতা নুরুল আবছারের ওপেন হার্ট সার্জারি সোমবারের বদলে হবে বৃহস্পতিবার কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ৪ জেলের মরদেহ উদ্ধার কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা কার্যক্রম

কক্সবাজারে নির্মাণাধীন বিমানবন্দর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে কাজের অগ্রগতির খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শুক্রবার জাতিসংঘের সফররত মহাসচিব আন্তোনিও গুতেরেসকে নিয়ে দুপুর ১২টা ৪৮ মিনিটের দিকে বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে করে কক্সবাজারে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। তারপর সেখান থেকে গুতেরেস সরাসরি উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যান। সেখানে গুতেরেসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে জানানো হয়েছে, মহাসচিব গুতেরেস চলে যাওয়ার পর কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দু্ইটি সাইট পরিদর্শন করেন মুহাম্মদ ইউনূস। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সেখানকার কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছে।

বেবিচক জানিয়েছে, এই বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ চলতি ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক এই বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠা নামা করবে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।

২০১৫ সালে দেশের পর্যটন নগরীর এই বিমানবন্দরটি আন্তজার্তিক মানে উন্নীত করার কাজ উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরনো ৬ হাজার ৭৭৫ ফুট রানওয়েকে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করতে ব্যয় হচ্ছে এক হাজার ৯০০ কোটি টাকা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বন্যাকবলিত এলাকায় পরীক্ষা নেওয়ায় বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

কক্সবাজারে নির্মাণাধীন বিমানবন্দর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

আপডেট সময় : ০৫:১৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫