ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ লোহাগাড়ায় হানিফ বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী বৃদ্ধের কক্সবাজারের রেজাউল হাসান ফারহাদের সঙ্গে মালয়েশিয়ার ডা. আনিসাহ বিনতী হাসানের বিবাহ সম্পন্ন আর্জেন্টিনার মাটিতে আবারও খেলবেন মেসি

উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন

উখিয়ার পালংখালীর থাইংখালীতে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক এমইউপি নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাতে উখিয়া থানায় নুরল আমিনের ছোটো ভাই নুরুল আবছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় রফিক উদ্দিন, সরওয়ার কামাল, আলমগীর,মোস্তাক আহমদ, হেলাল উদ্দিন, মো. ইউছুপ, মো. নুরুল আকতার, মিজানুর রহমান, রিফাত আল মোহাম্মদ নিশান, নুরুল হাকিম মনু, মো. আবছারসহ ১৮ জনকে আসামী করা হয়েছে। অজ্ঞাতনামা রাখা হয়েছে ৭/৮ জন।

​ঘটনার বিবরণে জানা যায়, গত ৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তাজনিমার খোলাপাড়ার ১৯নং ক্যাম্পের চেকপোস্টের সামনে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র, চাইনিজ কুড়াল, কিরিচ, ছোরা, লোহার হাতুড়ি ও রড নিয়ে নুরুল আমিনের উপর অতর্কিত হামলা চালায়।

​হামলায় নুরুল আমিন এবং মিজানুর রহমান গুরুতর জখম হন। আসামীদের এলোপাতাড়ি কোপ ও মারধরে নুরুল আমিনের শরীরের বিভিন্ন স্থানে জখম হওয়ার পাশাপাশি তাঁর ডান চোখ চিরতরে নষ্ট হয়ে যায় এবং ৫টি দাঁত পড়ে যায়। এছাড়া হামলাকারীরা টাকা মোবাইল ফোন লুট করে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

নুরুল আমিন কে উদ্ধারের পর প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা শংকামুক্ত নয় বলে চিকিৎসক জানিয়েছেন।

অন্য দিকে এঘটনার পরপরই রবিবার রাতে ৬ জনকে আটক করে উখিয়া থানা পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন

উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন

আপডেট সময় : ০৩:২৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬