ঢাকা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ লোহাগাড়ায় হানিফ বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী বৃদ্ধের কক্সবাজারের রেজাউল হাসান ফারহাদের সঙ্গে মালয়েশিয়ার ডা. আনিসাহ বিনতী হাসানের বিবাহ সম্পন্ন আর্জেন্টিনার মাটিতে আবারও খেলবেন মেসি ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স লোহাগাড়ায় শাহপীর ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল নারীর উখিয়ায় বিএনপি নেতার উপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, আটক ৬ বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন কক্সবাজারে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা- মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন

নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ

নেদারল্যান্ডস থেকে জন্মদাতা মা-বাবার খোঁজে বাংলাদেশে আসা সেলিনা গোমেজের সঙ্গে দেখা করেছেন নিজেকে তার ভাই পরিচয় দেওয়া এক ব্যক্তি। কক্সবাজারের চকরিয়ায় লিফলেট বিতরণের পর ওই ব্যক্তির সঙ্গে দেখা হয় তার। পরে ডিএনএ পরীক্ষার জন্য ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছেন সেলিনা। পরীক্ষার ফল মিললে জন্মদাতা পরিবারের সন্ধান পাওয়ার আশা করছেন তিনি।

গত শনিবার (৭ নভেম্বর) কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে নিজের জন্মদাতা মা-বাবা ও পরিবারের সদস্যদের খোঁজ করেন সেলিনা। এ সময় এক ব্যক্তি তার কাছে এসে নিজেকে সেলিনার ভাই বলে পরিচয় দেন।

এরপর রোববার (৮ নভেম্বর) কক্সবাজার শহরের একটি তারকা হোটেলে ওই ব্যক্তির সঙ্গে দেখা করেন সেলিনা। এ সময় ডিএনএ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।

সেলিনা নমুনাটি ঢাকায় নিয়ে পরীক্ষা করানোর পরিকল্পনা করেছেন। পরীক্ষার ফলের সঙ্গে ডিএনএ মিলে গেলে ওই ব্যক্তির মাধ্যমে জন্মদাতা পরিবারের সন্ধান পাওয়ার আশা করছেন তিনি।

জানা যায়, কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট হাসপাতালে জন্ম সেলিনার। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় জন্মের পর তাকে দত্তক দেওয়া হয়। দেড় বছর বয়সে একটি ডাচ পরিবারের সঙ্গে নেদারল্যান্ডসে পাড়ি জমান তিনি। সেখানে নাম বদলে হয়ে যান সেলিনা গোমেজ। এরপর কেটে গেছে প্রায় ৪৫ বছর।

দীর্ঘ সময়ের ব্যবধানে জন্মভূমির শৈশবের স্মৃতি আর মনে নেই তার। তবে পুরোনো কিছু নথিতে পাওয়া নাম ও জন্মস্থানের সূত্র ধরে নিজের শেকড়ের সন্ধানে বাংলাদেশে ফিরেছেন সেলিনা। খুঁজছেন জন্মদাতা মা-বাবা ও স্বজনদের।

বর্তমানে ৪৬ বছর বয়সী সেলিনা নেদারল্যান্ডসের নাগরিক। জন্মদাতা পরিবারের সন্ধানে কক্সবাজারের বিভিন্ন এলাকায় ঘুরছেন তিনি। হাতে লিফলেট নিয়ে মানুষের কাছে যাচ্ছেন, খোঁজ নিচ্ছেন সম্ভাব্য সব জায়গায়। তার আশা, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং ফিরে পাবেন নিজের পরিবারকে।

সেলিনার ভ্রমণ সহকারী রাসেল আলম জানান, প্রায় সাত-আট বছর আগে প্রথমবার বাংলাদেশে আসেন সেলিনা। এরপর আরও কয়েকবার এসেছেন। সর্বশেষ গত ২৮ অক্টোবর তিনি বাংলাদেশে আসেন। পরে এক ঘনিষ্ঠজনের মাধ্যমে সেলিনার সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে পরিবারের সন্ধানে তাকে সহযোগিতা করছেন রাসেল।

নিজেকে সেলিনার ভাই পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম আবু সৈয়দ। তার বাবা মোহাম্মদ ছাছি মিয়া এবং মা সোনা বানু। তিনি চকরিয়া পৌরসভার চিরিঙ্গা ভরামুহুরী মসজিদপাড়ার বাসিন্দা। আবু সৈয়দের জন্ম ১৯৭২ সালের ১৪ জানুয়ারি।

সেলিনার কাছে থাকা পাসপোর্ট ও অন্যান্য ভ্রমণসংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, তার সংগ্রহে শৈশবের একটি সাদাকালো ছবি এবং নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি রয়েছে। ওই পাসপোর্টে জন্মতারিখ লেখা ১৯৮১ সালের ৭ জুলাই এবং জাতীয়তা বাংলাদেশি। পরিবারের সন্ধানে পুরোনো এসব নথিই এখন তার প্রধান অবলম্বন।

জন্মভূমির স্মৃতি তেমন না থাকলেও শেকড়ের সন্ধানে সেলিনার চেষ্টা থেমে নেই। বাংলা ভাষাও বলতে পারেন না তিনি। শৈশবের ছবিটি ও পুরোনো পাসপোর্টের ফটোকপি এখন তার কাছে শুধু পরিচয়ের দলিল নয়, হারিয়ে যাওয়া পরিবারের কাছে পৌঁছানোর সূত্র।

সেলিনা গোমেজ বলেন, ‘আমি আমার মা-বাবাকে খুঁজছি। তাদের খুব মিস করি। তাদের মনে করতে পারি না। তবে জানি, আমার বর্তমান মায়ের নাম হেলেনা গোমেজ ও বাবার নাম বেনেডি গোমেজ।’

নেদারল্যান্ডসে নিজেকে একা অনুভব করার কথা জানিয়ে তিনি বলেন, আশা করছেন, মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের খুঁজে পাবেন।

নিজের জন্ম ও দত্তক নেওয়ার বিষয়ে সেলিনা বলেন, তিনি জানতে পেরেছেন, তার জন্ম মালুমঘাটে। দেড় বছর বয়সে এক নারী তাকে ঢাকায় নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে একটি ডাচ পরিবার তাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে চলে যায়। ওই পরিবারের আদর-যত্নেই বড় হয়েছেন তিনি।

ভ্রমণ সহকারী রাসেল আলম বলেন, সেলিনা আরও ১০ থেকে ১৫ দিন বাংলাদেশে থাকবেন। বর্তমানে তারা কক্সবাজারে অবস্থান করছেন। এ সময় একসঙ্গে তার পরিবারের সন্ধান চালিয়ে যাবেন।

সূত্র: জাগো নিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ

আপডেট সময় : ০১:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬