ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় হানিফ বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী বৃদ্ধের কক্সবাজারের রেজাউল হাসান ফারহাদের সঙ্গে মালয়েশিয়ার ডা. আনিসাহ বিনতী হাসানের বিবাহ সম্পন্ন আর্জেন্টিনার মাটিতে আবারও খেলবেন মেসি ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স লোহাগাড়ায় শাহপীর ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল নারীর উখিয়ায় বিএনপি নেতার উপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, আটক ৬ বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন কক্সবাজারে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা- মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন কক্সবাজার মানি লন্ডারিং মামলার আসামি মিজান গ্রেফতার প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ

আর্জেন্টিনার মাটিতে আবারও খেলবেন মেসি

 এক মাঠের সঙ্গে জড়িয়ে আছে লিওনেল মেসির আবেগমাখা স্মৃতি। আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে শেষ ম্যাচটি খেলেছিলেন সেখানেই। এবার সেই মাঠেই আবারও মেসিকে দেখার অপেক্ষায় সমর্থকেরা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারিতে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের মুখোমুখি হতে পারে তার ক্লাব ইন্টার মায়ামি। দুই দলের সম্ভাব্য এই লড়াই ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। ইন্টার মায়ামির প্রধান কোচ কিলি গঞ্জালেজ জানিয়েছেন, দুই দলের ম্যাচ আয়োজনের বিষয়টি প্রায় নিশ্চিত। খবর আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের।
আগামী বছরের ১৯ জানুয়ারি ম্যাচটি আয়োজনের বিষয়ে দুই ক্লাবের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে রিভার প্লেটের বিখ্যাত মাঠ এস্তাদিও মনুমেন্তাল।

মনুমেন্তালের সঙ্গে মেসির সম্পর্কটা কেবল ফুটবলের নয়, আবেগেরও। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দেশের মাটিতে নিজের শেষ ম্যাচটি এই স্টেডিয়ামেই খেলেছিলেন তিনি। সেই ম্যাচ ঘিরে রিভার প্লেট কর্তৃপক্ষও মেসিকে বিশেষ সম্মান জানিয়েছিল। উপহার দিয়েছিল সম্মানসূচক সদস্যপদ, স্মারক ক্রেস্ট ও বিশেষ জার্সি। এবার ইন্টার মায়ামির হয়ে সেই মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হওয়ায় ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

ম্যাচটি অনুষ্ঠিত হলে ইন্টার মায়ামির ইতিহাসে আর্জেন্টিনার মাটিতে এটিই হবে প্রথম খেলা। অন্যদিকে ক্লাব ফুটবলে রিভার প্লেটের বিপক্ষে দ্বিতীয়বারের মতো মাঠে নামার সুযোগ তৈরি হবে মেসির সামনে। এর আগে ২০১৫ সালে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সেলোনার জার্সিতে রিভার প্লেটের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেবার ৩-০ গোলের জয় পেয়েছিল কাতালান ক্লাবটি।

তবে সম্ভাব্য ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ মেসি নিজেই। তিনি শেষ পর্যন্ত খেলবেন কি না, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলার সুযোগ নেই। ইন্টার মায়ামির প্রাক্‌-মৌসুমের চূড়ান্ত পরিকল্পনা ও স্কোয়াড ঘোষণা হলে বিষয়টি পরিষ্কার হতে পারে। মায়ামির আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো দে পলও দলের সঙ্গে এই সফরে থাকতে পারেন।

সূত্র:  চ্যানেল 24
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় হানিফ বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী বৃদ্ধের

আর্জেন্টিনার মাটিতে আবারও খেলবেন মেসি

আপডেট সময় : ১২:৫৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬