চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহপীর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ওই নারীর মরদেহ মহাসড়কের ওপর পড়ে থাকতে দেখা যায়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিহত নারীর পরিচয়ও তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় কোন যানবাহন জড়িত ছিল, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি নুরুল আবছার জানান , খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাবো।
লোহাগাড়া প্রতিনিধি 

















