ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা 
রামু চৌমুহনীকে যানজটমুক্ত করতে খুঁটিটি অপসারণের দাবি

বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি

কক্সবাজারের রামু চৌমুহনীতে সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বিদ্যুতের খুঁটি প্রতিনিয়ত যানজটের কারণ হয়ে উঠেছে। যানজট নিরসনে বছরে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও খুঁটিটি অপসারণ না হওয়ায় প্রশ্ন উঠেছে রামু চৌমুহনীকে যানজটমুক্ত করতে এই একটি বিদ্যুতের খুঁটির জোর কোথায়?

স্থানীয়দের অভিযোগ, রামু উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও সড়কের মাঝখানে থাকা এই খুঁটিটি অপসারণে কার্যকর অগ্রগতি নেই। ফলে যানজটের ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন না যাত্রী ও পথচারীরা।

সচেতন মহলের দাবি, জনভোগান্তি কমাতে দ্রুত বিদ্যুতের খুঁটিটি অপসারণ করে সড়ক চলাচলের উপযোগী করা হোক।

এ বিষয়ে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরূপ মুহুরী জানান, বিদ্যুতের খুঁটিটি অপসারণের জন্য রামু বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রামু চৌমুহনীতে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সওজ। তবে স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদের পরপরই অনেক ব্যবসায়ী আগের জায়গায় তাঁবু টাঙিয়ে আবারও ব্যবসা শুরু করছেন।

এ অবস্থায় শুধু উচ্ছেদ অভিযান নয়, সড়ক দখলমুক্ত রাখা এবং যানজটের স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ চান উপজেলাবাসী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

রামু চৌমুহনীকে যানজটমুক্ত করতে খুঁটিটি অপসারণের দাবি

বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি

আপডেট সময় : ১২:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬