বান্দরবানের লামা উপজেলার বিদায়ী ইউএনও মো. মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিয়েছে লামা প্রেসক্লাব।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় লামা পৌরসভার সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই বিদায় সংবর্ধনা।
এ সময় লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মুহাম্মদ সুজন, প্রেসক্লাবের সহসভাপতি আদহাম বিন ইব্রাহিম, সাংবাদিক নজরুল ইসলামসহ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা বক্তব্য দেন।
বিদায়ী ইউএনও বলেন, লামায় এক বছর আট মাস ১০ দিন দায়িত্ব পালনকালে বন্যা, পাহাড়ধসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলার পাশাপাশি জনগণের সেবা দেয়ার চেষ্টা করেছেন। এ সময়ে লামাবাসীর কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সহযোগিতা তাঁর জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলে জানান।
অনুষ্ঠানে বক্তারা তাঁর পরবর্তী কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
মোঃ ইমরান খান: 























