ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হলদিয়ার সেই মিজান এবার ‘ওয়ার্ড প্রশাসক’ হতে লাখ টাকার মিশনে : অভিযোগ অস্বীকার মিজানের কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬ ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার ৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ (১২) নামে এক শিশু আহত হয়েছে। আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়া হচ্ছে।

শনিবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম উপজেলার চুনতি ইউনিয়নের সাতঘর বড়ঘোনা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি তাহের সিকদারের ছেলে। আহত আরিফ একই এলাকার মো. জাফরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল নিয়ে আমিরাবাদে যাওয়ার পথে কক্সবাজারগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সাইফুল ও আরিফ আহত হন। পরে সাইফুলের মৃত্যু হয়।

দোহাজারী হহাইওয়ে থানার ডিউটি অফিসার এস আই আব্দুস সাত্তার জানান , দুর্ঘটনার বিষয়টি কেউ অবহিত করেনি।

ট্যাগ :

হলদিয়ার সেই মিজান এবার ‘ওয়ার্ড প্রশাসক’ হতে লাখ টাকার মিশনে : অভিযোগ অস্বীকার মিজানের

লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০১:০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬