ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের দুই বাসা থেকে উদ্ধার ৩ স্কুলছাত্রী বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান পেশকার পাড়ার মৎস্য ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আর নেই, বাদ আছর জানাজা আজ বিশ্ব হাত ধোয়া দিবস শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ

পেকুয়া উপজেলায় লাইসেন্সবিহীন ছয়টি করাতকলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। এ সময় করাতকলগুলোর ছয়টি মেশিন, বিভিন্ন যন্ত্রাংশ ও বেশ কিছু গাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া বাজারে অভিযান চালানো হয়। সেখানে নুরুল আলমের মালিকানাধীন দুটি এবং আকতার আহমদের মালিকানাধীন একটি করাতকলে অভিযান চালিয়ে তিনটি মেশিনসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। পরে জব্দ করা মালামাল একটি ডাম্পার গাড়িতে করে বারবাকিয়া রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, দুপুর দেড়টার দিকে টইটং ইউনিয়নের জালিয়ার চাং ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় আরও তিনটি করাতকলে অভিযান চালানো হয়। এ সময় করাতকলগুলো থেকে মেশিন, যন্ত্রাংশ ও কিছু গাছ জব্দ করা হয়। তবে এসব করাতকলের মালিকের নাম পরিচয় পাওয়া যায়নি।

অভিযান চলাকালে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান, টইটং বনবিট কর্মকর্তা আবদুল মোতালিব মোমিনসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া পেকুয়া থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বন বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা করাতকলগুলোতে অভিযান চালান। তাঁদের দাবি, এসব করাতকলের বৈধ কাগজপত্র ছিল না। অভিযানের সময় ১০ থেকে ১৫ জন শ্রমিক ও একটি ডাম্পার গাড়ি নিয়ে জব্দ করা মালামাল সরিয়ে নেওয়া হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ছয়টি করাতকলের মেশিন ও কিছু গাছ জব্দ করা হয়েছে। এসব করাতকলের বৈধ কাগজপত্র নেই। জব্দ করা মালামাল রেঞ্জ কর্মকর্তার হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ

আপডেট সময় : ০৭:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬