ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড প্যানোয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক ইমরান হোসাইন এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কক্সবাজারে ডাব ৬শটাকা! ‘টুকু দ্য আগলি’ বললেন ‘এভাবে চললে বিদেশি পর্যটক আসবে না’ বিশ্বভ্রমণের স্বপ্ন ভেঙে দিল নৌকাডুবি, সন্তান হারিয়ে দেশে ফিরছে নিউজিল্যান্ডের সেই পরিবার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, গুলি ও ৩৬ হাজার ইয়াবাসহ টেকনাফের চালক গ্রেপ্তার এবার শীত দেরিতে, কমবে তীব্রতা আজ বিশ্ব ডাক দিবস  বিশ্ব ডিম দিবস আজ বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী তাজমিনের লাশ মিলল ধানক্ষেতে কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি রায়হান গ্রেফতার

উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড

উখিয়ায় গানবাজনার অভিযোগে এক গ্রাম্য সরদারের নেতৃত্বে বিয়ে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।এরমধ্যে বরসহ দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আক্টোবর) রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চেংখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,  উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চেংখোলা গ্রামের মৃত জাফর আলমের (কালু) ছেলে মোবারক হোসেনের বিয়ের দিন ধার্য্য ছিলো শুক্রবারে।রীতি অনুযায়ী বৃহস্পতিবার রাতে মেহেদি অনুষ্টানের কথা ছিলো।বিয়ে বাড়িতে তাঁদের পরিবারের সদস্য এবং আত্ব্যীয়স্বজনরা মেহেদি অনুষ্ঠান শুরুর প্রস্তুতি নিচ্ছিলো।

এ সময় মধ্যরাতে হটাৎ গ্রামের সমাজের সরদার আব্দুর রহিমের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল বিয়ের মেহেদি অনুষ্ঠানে এসে হামলা চালায়।

মুহূর্তেই বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়।এ ঘটনায় নারীসহ জাফর আলমের পরিবারের ১০ জন আহত হয়েছেন।

হামলায় বর মোবারক হোসেন এবং তাঁর ছোট বোন শামসুন্নাহারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে তাঁদের পরিবার।

এ ঘটনায় মোবারকের চাচা ছৈয়দ কাসেম বলেন, রাতে গ্রাম্য সরদার আব্দুর রহিম, ভেদু, ভুলু সওদাগর, জয়নাল, নুরুল আলমসহ স্থানীয় প্রায় ২০-৩০ জন লাঠিসোঁটা নিয়ে অনুস্থানস্থলে প্রবেশ করে গান বাজনার অভিযোগ তুলে হটাৎ সাউন্ড সিস্টেম এবং অনুষ্টানের স্টেইজে ভাঙ্গচুর করে।

এসময় বাঁধা দিতে গেলে মোবারক হোসেন এবং তাঁর মা ও বোনের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
অনুষ্ঠানে অংশ নিতে আসা অনেক মেহমানও তাঁদের হামলায় আহত হন।

তিনি আরও জানান, যার বিয়ে হওয়ার কথা ছিলো সে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ফলে শুক্রবারে আর বিয়ের অনুষ্ঠানও আয়োজন করা হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, রাতে গানবাজনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি।

এদিকে বিয়ে পন্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা

উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড

আপডেট সময় : ০৬:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬