ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড প্যানোয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক ইমরান হোসাইন এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কক্সবাজারে ডাব ৬শটাকা! ‘টুকু দ্য আগলি’ বললেন ‘এভাবে চললে বিদেশি পর্যটক আসবে না’ বিশ্বভ্রমণের স্বপ্ন ভেঙে দিল নৌকাডুবি, সন্তান হারিয়ে দেশে ফিরছে নিউজিল্যান্ডের সেই পরিবার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, গুলি ও ৩৬ হাজার ইয়াবাসহ টেকনাফের চালক গ্রেপ্তার এবার শীত দেরিতে, কমবে তীব্রতা আজ বিশ্ব ডাক দিবস  বিশ্ব ডিম দিবস আজ বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী তাজমিনের লাশ মিলল ধানক্ষেতে কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি রায়হান গ্রেফতার কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫

প্যানোয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক ইমরান হোসাইন

কক্সবাজারের জনপ্রিয় মাল্টিমিডিয়া গণমাধ্যম প্যানোয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন অনুসন্ধানী সাংবাদিক ইমরান হোসাইন। মাঠপর্যায়ে দীর্ঘদিনের সাংবাদিকতা, অনুসন্ধানী প্রতিবেদনে দক্ষতা এবং সংবাদ সম্পাদনা ও পরিকল্পনায় অভিজ্ঞতার ভিত্তিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্যানোয়া নিউজ। ১০ অক্টোবর থেকে তিনি নতুন এ দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় এক যুগ ধরে কক্সবাজারের সাংবাদিকতায় সক্রিয় রয়েছেন সাংবাদিক ইমরান হোসাইন। উপজেলা পর্যায় থেকে সাংবাদিকতা শুরু করে তিনি ধীরে ধীরে বিভিন্ন গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। দীর্ঘ এই পথচলায় পর্যটন, সীমান্ত, রোহিঙ্গা সংকট, মাদক, অপরাধ, পরিবেশ, মৎস্য, স্থানীয় প্রশাসন ও জনদুর্ভোগসহ কক্সবাজারের গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে মাঠপর্যায়ে কাজ করেছেন। সবসময় ক্ষমতাকে প্রশ্ন করে নির্ভিক সাংবাদিকতা করেছেন ইমরান হোসাইন। ইতিপূর্বে তিনি আদালত কর্তৃক সাহসী ও দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে বিবেচিত হয়েছেন। পেয়েছেন পুলিশি নিরাপত্তা।

খোঁজ নিয়ে জানা গেছে, কর্মজীবনে ইমরান হোসাইন দৈনিক কক্সবাজার, আজকের কক্সবাজার, টিটিএন, আজকের পত্রিকা, সারাবাংলা ডটনেট ও দৈনিক সময়ের আলোতে সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি দৈনিক আগামীর সময়ের কক্সবাজার প্রতিনিধি এবং দৈনিক আজকের কক্সবাজার বার্তার যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে প্যানোয়া নিউজের অনুসন্ধান বিভাগেও দায়িত্ব পালন করেছেন তিনি। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের পাশাপাশি তথ্যনির্ভর, বিশ্লেষণধর্মী ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে ইমরান হোসাইনের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। কক্সবাজারের সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা জনগোষ্ঠী, মাদক ও মানবপাচার, বঙ্গোপসাগরে জেলেদের জীবন-জীবিকা, পর্যটন খাত, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকটসহ বিভিন্ন বিষয়ে তার অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্যানোয়া নিউজের চেয়ারম্যান এম ওসমান গণি জানিয়েছেন, সাংবাদিকতার পাশাপাশি সংবাদ সম্পাদনা, সংবাদ পরিকল্পনা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট ব্যবস্থাপনায় ইমরান হোসাইনের অভিজ্ঞতা রয়েছে। কর্মস্পৃহা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি উপজেলা প্রতিনিধি থেকে বর্তমান অবস্থানে এসেছেন।

তার ভাষ্য, “নতুন দায়িত্বে ইমরান হোসাইন প্যানোয়া নিউজের সংবাদ সংগ্রহ, সম্পাদনা, কনটেন্ট পরিকল্পনা এবং সাংবাদিকতা বিভাগের সামগ্রিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করছি।”

নতুন দায়িত্ব প্রসঙ্গে ইমরান হোসাইন বলেছেন, “সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের কথা তুলে ধরা, তথ্য যাচাই করা এবং সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে দায়িত্বশীলভাবে সামনে নিয়ে আসাই সাংবাদিকতার মূল লক্ষ্য। প্যানোয়া নিউজকে আরও তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও পাঠকবান্ধব গণমাধ্যম হিসেবে এগিয়ে নিতে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “ডিজিটাল সাংবাদিকতার এই সময়ে দ্রুততার সঙ্গে সংবাদ প্রকাশের পাশাপাশি তথ্যের নির্ভুলতা, অনুসন্ধানী সাংবাদিকতা ও সাংবাদিকতার নৈতিক মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দায়িত্বে এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

সাংবাদিকতা সংশ্লিষ্টদের মতে, মাঠপর্যায়ে দীর্ঘদিনের অভিজ্ঞতার সঙ্গে সম্পাদকীয় দায়িত্ব যুক্ত হওয়ায় ইমরান হোসাইনের পেশাগত পরিসর আরও বিস্তৃত হলো। মাঠের বাস্তবতা, সংবাদমূল্য নির্ধারণ, অনুসন্ধানী সাংবাদিকতা ও ডিজিটাল কনটেন্ট নির্বাচনের অভিজ্ঞতাগুলো নতুন দায়িত্বে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে।

প্যানোয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইমরান হোসাইনের সাংবাদিকতা জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো। নতুন দায়িত্ব পালনে তিনি সহকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড

প্যানোয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক ইমরান হোসাইন

আপডেট সময় : ০৬:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬