ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের ৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭% রোহিঙ্গা: গবেষণা

জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকেট সম্মাননা অর্জন করেছেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. আব্দুর রহিম।

গেলো ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি সম্মাননা স্মারক, সনদপত্র ও দুই লাখ টাকার চেক গ্রহণ করেন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান ও জাতি গঠনে অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ সারা দেশের ১০২ জন গুণী শিক্ষককে এই সম্মাননা দেয়া হয়।

​কৃতী শিক্ষক লে. কর্নেল মো. আব্দুর রহিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন এবং শহীদ শামসুজ্জোহা স্বর্ণপদক লাভ করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং চিনের University of Science and Technology of China (USTC) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর ১১টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

​২০১৬ সালে প্রতিষ্ঠিত রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজটি অধ্যক্ষ লে. কর্নেল মো. আব্দুর রহিমের নেতৃত্বে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ এবং একটি আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তুলে কক্সবাজারের শিক্ষাক্ষেত্রে অবদান রেখে চলেছে। জাতীয় পর্যায়ে এই গৌরবান্বিত অর্জনে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলেই উচ্ছসিত।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড

জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম

আপডেট সময় : ০৭:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬