ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক বিরোধের জেরে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে মো. ওমর (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত সৎ পিতা ফেরদৌস (৩২) পালিয়ে গেছে বলে জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুতুপালং শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টের সি/৬ ব্লকে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শাবনূর ও তার স্বামী ফেরদৌসের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে ফেরদৌস তার সৎ ছেলে মো. ওমরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে বলে অভিযোগ উঠেছে।

পরে স্থানীয়রা গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিডিআরসি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শিশু মো. ওমর (৬) কুতুপালং ক্যাম্প-২/ইস্টের সি/৬ ব্লকের বাসিন্দা। তার মায়ের নাম শাবনূর এবং অভিযুক্ত ফেরদৌস তার সৎ পিতা।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত সাড়ে ১২ টার দিকে টিটিএন-কে জানান, অভিযুক্ত ফেরদৌস স্থানীয় , সে রোহিঙ্গা বিয়ে করেছে। ঘটনার পর ফেরদৌস পালিয়ে যায়। তাকে আটক করতে ১৪ এপিবিএনের সদস্যরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

আপডেট সময় : ০২:০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬