অক্টোবরে কক্সবাজার সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার পর্যটন মেলার শেষ দিনে জেলা প্রশাসক মো. আ. মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর উদ্বোধন করতে প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে আসতে পারেন।
অসমর্থিত একটি সূত্র বলছে,সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী তারেক রহমান সফরকালে কক্সবাজার সিটি করপোরেশন, ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন।
তবে সফরের দিন তারিখ এবং সফরসূচী এখনও চুড়ান্ত হয়নি বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান প্রথম কক্সবাজার সফরে আসেন চলতি বছরের ১৩ জুন, এরপর ৯ আগস্ট মহেশখালী উপজেলার মাতারবাড়ি পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক 



















