ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন কক্সবাজারে : মাস্টার প্ল্যানের কথা জানালেন এমপি কাজল সালমান বলছেন, ‘বিএনপি চাঁদা~বাজের দল—এটা ঢালাও অভিযোগ’: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ, হাসপাতালে আরও এক পর্যটক বিশ্ব পর্যটন দিবস আজ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক

বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন কক্সবাজারে : মাস্টার প্ল্যানের কথা জানালেন এমপি কাজল

“ডিজিটাল রুপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” এই প্রতিপাদ্যে কক্সবাজার পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস- ২০২৬।

এ উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্দোগে সুগন্ধা পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাবনী সৈকতের উন্মুক্ত মঞ্চে শেষ হয়।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। তিনি তার বক্তব্যে বলেন, কক্সবাজারের পর্যটনকে আরো সমৃদ্ধ করতে সরকার মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে। তিনি বলেন, সরকার কক্সবাজারের পর্যটনকে আরো আকর্ষণীয় করে তুলতে চায়।

একই অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামিম আরা বেগম স্বপ্না বলেন, কক্সবাজারের পর্যটনের বিকাশে সবাইকে আন্তরিক হতে হবে।

র‍্যালী ও আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশগ্রহণ করে। এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী পর্যটন মেলার শেষদিন আজ রোববার। শেষদিনে ঘুড়ি উৎসব, সীসেফের লাইফ সেভিং কার্যক্রম প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। সৈকতের লাবনী পয়েন্টে আয়োজিত মেলায় ৫০ টি স্টল স্থান পেয়েছে। যেখানে রয়েছে কক্সবাজারের খাবার, পোশাক, হস্তশিল্প পণ্য, তারকা মানের হোটেলগুলোর স্টল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার

বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন কক্সবাজারে : মাস্টার প্ল্যানের কথা জানালেন এমপি কাজল

আপডেট সময় : ০৪:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬