ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে থানার অভিযানে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেপ্তার আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক এমপি জাফর আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের আদেশ ভারুয়াখালীতে গভীর রাতে খামার থেকে গরু চুরি দেশের স্থিতিশীলতা রক্ষার দাবিতে লামায় বিএনপির মিছিল টেকনাফে নৈশপ্রহরী নাজির হোসেন হত্যা মামলার আসামি আইয়ুব গ্রেপ্তার উখিয়ায় সমুদ্র সৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ খেলা শেষে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোর উখিয়ায় পাহাড় কাটতে বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী পেকুয়া-কুতুবদিয়ায় দ্রুত সংস্কার হবে বেড়িবাঁধ-স্লুইসগেট: পানি সম্পদ প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট সাগরে গভীর নিম্নচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

দেশের স্থিতিশীলতা রক্ষার দাবিতে লামায় বিএনপির মিছিল

সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বান্দরবানের লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে লামা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি লামা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা ঘুরে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। সমাবেশ থেকে দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের মিয়া, লামা উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিক, লামা পৌর বিএনপির সাবেক সভাপতি তাহের মিয়া, পৌর কৃষক দলের আহ্বায়ক ফরহাদ উদ্দিন, লামা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাফর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ, পৌর বিএনপির নেতা শাহাদাত হোসেনসহ মহিলা নেত্রী এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদরে থানার অভিযানে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেপ্তার

দেশের স্থিতিশীলতা রক্ষার দাবিতে লামায় বিএনপির মিছিল

আপডেট সময় : ০৮:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬