ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় পাহাড় কাটতে বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী পেকুয়া-কুতুবদিয়ায় দ্রুত সংস্কার হবে বেড়িবাঁধ-স্লুইসগেট: পানি সম্পদ প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট সাগরে গভীর নিম্নচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু

পেকুয়া-কুতুবদিয়ায় দ্রুত সংস্কার হবে বেড়িবাঁধ-স্লুইসগেট: পানি সম্পদ প্রতিমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও স্লুইসগেট দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা বেড়িবাঁধ পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর কক্সবাজার সফর শুরু হয়। পরে সকাল ১০টার দিকে কুতুবদিয়া দ্বীপের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন তিনি।

দুপুর ১২টার দিকে পেকুয়ার মগনামা ইউনিয়নের শরৎঘোনা ও সোনালী বাজার এলাকার স্লুইসগেট পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় মগনামা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ঘাটের ইজারাদার নুরুল ইসলাম মগনামার বিভিন্ন বেড়িবাঁধ ও স্লুইসগেটের বর্তমান অবস্থা সম্পর্কে তাঁকে অবহিত করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর উপকূলীয় এলাকার বেড়িবাঁধ ও স্লুইসগেট সংস্কার ও পুনর্নির্মাণে উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে পেকুয়া-কুতুবদিয়ার উপকূলীয় মানুষের জীবন-জীবিকা ঝুঁকির মধ্যে পড়েছে। বিভিন্ন সময়ে এসব এলাকার মানুষকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছে।

তিনি বলেন, বেড়িবাঁধ ও স্লুইসগেট সংস্কার ও পুনর্নির্মাণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ নিয়মিত তাগাদা দিচ্ছেন। এরই মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এর ধারাবাহিকতায় পেকুয়া ও কুতুবদিয়ার সমস্যাগুলো সরেজমিনে দেখতে তিনি এসেছেন।

ফরহাদ হোসেন বলেন, “যেখানে সংস্কার প্রয়োজন, সেখানে সংস্কার করা হবে। আর যেখানে পুনর্নির্মাণ প্রয়োজন, সেখানে পুনর্নির্মাণ করা হবে। আশা করছি, দ্রুত এসব কাজ শুরু করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার মানুষের জীবন-জীবিকা রক্ষায় টেকসই বেড়িবাঁধ ও কার্যকর স্লুইসগেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব অবকাঠামো ঠিক থাকলে উপকূলের মানুষ নির্বিঘ্নে লবণ ও মৎস্য চাষসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গ্রামীণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ও নিরাপদ রাখতে কাজ করছে। উপকূলীয় মানুষের স্বার্থে বেড়িবাঁধ ও স্লুইসগেট নির্মাণ ও সংস্কারের কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহাফুজ্জুল্লাহ ফরিদ, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পাহাড় কাটতে বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২

পেকুয়া-কুতুবদিয়ায় দ্রুত সংস্কার হবে বেড়িবাঁধ-স্লুইসগেট: পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬