ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু

  • রেজাউল করিম:
  • আপডেট সময় : ০৮:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • 347

কক্সবাজারের পেকুয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মগনামা সাবমেরিন বানৌজা সড়কের চেপ্টাখালী নাশি সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ তামিম (৬)। সে একই ইউনিয়নের নতুন কাক পাড়া এলাকার জাহেদুল ইসলাম মানিকের ছেলে এবং মগনামা ফরিদ আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে তামিম সাবমেরিন বানৌজা সড়ক পার হচ্ছিল। এ সময় সাবমেরিন স্টেশনের দিকে যাওয়া একটি মিশুক গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তার ঘটনাস্থলে মৃত্যু হয়। স্থানীয়রা মিশুক গাড়িটি জব্দ করেছে। তবে চালক কৌশলে সটকে পড়ে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় জড়িত মিশুক গাড়ির চালক হিসেবে ইমরান নামের এক ব্যক্তির কথা জানা গেছে। তার বাড়ি মগনামার শরৎঘোনা এলাকায় বলে জানা গেছে।

এদিকে, তামিমের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান বলেন, দুর্ঘটনায় একজন শিশু মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬