ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

উখিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কিশোর অপহরণের দায়ে মানবপাচারকারী চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি-১৫।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার বাদশা মিয়ার ছেলে মো. আশেক (১৯) এবং মো. আবুল কালামের ছেলে মো. ইমরান উদ্দিন (২০)।

​সোমবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১৫ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে উখিয়ার মনখালী এলাকা থেকে মো. মাইমুন উদ্দিন (১৪) নামের এক কিশোর জুমার নামাজ পড়তে বের হলে অপহরণের শিকার হয়। চক্রের সদস্যরা তাকে মালয়েশিয়া পাচারের প্রলোভন দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। পরবর্তীতে ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে এবং বিষয়টি পুলিশকে জানালে কিশোর কে হত্যা করে সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।

​বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি দল রোববার বিকেলে নুরার ডেইল এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারি দুজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা কিশোরকে অপহরণ, মুক্তিপণ দাবি এবং মানবপাচারের চেষ্টার কথা স্বীকার করেছে।

​গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পাচার চক্রের অন্য সদস্যদের ধরতে এসআরবি-১৫ এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬