ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন

পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত

ডাকাতির ঘটনায় আইনজীবীদের নিয়ে কক্সবাজারের পুলিশ সুপারের গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে গভীর উদ্বেগ, নিন্দা ও হতাশা প্রকাশ করেছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এ বিষয়ে উদ্বেগ ও নিন্দা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলার পুলিশ সুপারের মতো দায়িত্বশীল পদে থেকে বিজ্ঞ আইনজীবীদের প্রতিপক্ষ করে আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে। এ ধরনের বক্তব্যে আইনজীবী সমাজকে হেয় করা হয়েছে বলে মনে করছে জেলা আইনজীবী সমিতি।

বিবৃতিতে বলা হয়, দেশের যেকোনো নাগরিক আইনি সহায়তা পাওয়ার জন্য আইনজীবীর শরণাপন্ন হওয়ার অধিকার রাখেন। কিন্তু ডাকাতদের আইনজীবীর নাম থাকার বিষয়টি নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার মাধ্যমে আইনজীবী সমাজকে হেয় করা হয়েছে।

আইনজীবী সমিতির জরুরি সভায় সিদ্ধান্ত হয়, পুলিশ সুপারের বক্তব্যের বিষয়টি জেলা জজকে অবহিত করা হবে। একই সঙ্গে বক্তব্যের বিষয়ে পুলিশ সুপারের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি নিষ্পত্তি না হলে আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর মন্তব্য থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার জন্যও আহ্বান জানিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু

পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৬:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬