ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানায় পুলিশের অভিযান: গ্রেফতার ১০ উখিয়ায় সাংবাদিকের বসতবাড়ি দখলের অভিযোগ : আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পেকুয়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার এবার গাড়ির ডিকিতে চুড়ির শোপিসের চেম্বারে ইয়াবা পাচার , গ্রেপ্তার ১ কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের মিছিলের মামলায় আসামী হলেন যারা চৌফলদন্ডি সচেতন নাগরিক ফোরামের আবেদনে সাড়া: চৌফলদন্ডিকে সিটি করপোরেশনভুক্ত করতে চিঠি যুবনেতা কুতুব উদ্দিনের মা আর নেই : জানাজা বাদ জুমা বায়তুশ শরফে লোহাগাড়ায় মুখোশধারী ডাকাতের হানা, এক রাতেই পাঁচ ভাইয়ের ঘরে সর্বস্ব লুট নি/ষি/দ্ধ ঘোষিত ছাত্রলীগ- যুবলীগের মিছিল: মোনাফসহ ১৩ জনের নামে মামলা পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সিগারেটের দাম বাড়ল, প্রজ্ঞাপন জারি বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

চৌফলদন্ডি সচেতন নাগরিক ফোরামের আবেদনে সাড়া: চৌফলদন্ডিকে সিটি করপোরেশনভুক্ত করতে চিঠি

চৌফলদন্ডি ইউনিয়নকে প্রস্তাবিত কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন শাখা ২ এর উপ সচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত পত্রে চৌফলদন্ডি সচেতন নাগরিক ফোরাম প্রেরিত প্রস্তাব যাচাই বাছাই করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের জন্যে বলা হয়েছে।

গত ১৩ আগস্ট চৌফলদন্ডি সচেতন নাগরিক ফোরাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে চৌফলদন্ডিকে প্রস্তাবিত কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আবেদন করে।
আবেদনে সংসদ সদস্য লুৎফর রহমান কাজল ও এডভোকেট শামীম আরা স্বপ্না চৌফলদন্ডিকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন।

চৌফলদন্ডি সচেতন নাগরিক ফোরামের সভাপতি শফিউল আলম জানান, আগস্ট মাসে কক্সবাজারের জেলা প্রশাসকের মাধ্যমে আবেদনটি দেয়া হয়। যার দ্রুত এবং ইতিবাচক সাড়া পাওয়া গেলো এবং চৌফলদন্ডিবাসির প্রাণের দাবি বাস্তবায়িত হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলো।

ফোরামের সিনিয়র সহ-সভাপতি সাদেকুর রহমান চৌধুরী জানান, সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার সকল যোগ্যতা চৌফলদন্ডির আছে। এমন বাস্তবতায় সরকারের কাছে আবেদনটি করা হয় এবং সরকারের তরফ থেকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেয়া হয়েছে, যা চৌফলদন্ডিবাসির স্বপ্নপূরণের ইংগিত বহন করে। তিনি সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল,শামীম আরা স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক ছৈয়দুল করিম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এ চিঠির পর কক্সবাজার জেলা প্রশাসন একটি গণশুনানীর আয়োজন করবে শীঘ্রই। সেই গণশুনানিতে অংশ নেয়ার জন্যে চৌফলদন্ডিবাসিকে তিনি অনুরোধ জানান।

গেলো ২৩ জুলাই চৌফলদন্ডিকে প্রস্তাবিত কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে গঠিত হয় ১১ সদস্য বিশিষ্ট চৌফলদন্ডি সচেতন নাগরিক ফোরাম। এ সংগঠনের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক চৌফলদন্ডিকে প্রস্তাবিত কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার চিঠি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছানোর পর জেলা প্রশাসন এ নিয়ে কাজ শুরু করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানায় পুলিশের অভিযান: গ্রেফতার ১০

চৌফলদন্ডি সচেতন নাগরিক ফোরামের আবেদনে সাড়া: চৌফলদন্ডিকে সিটি করপোরেশনভুক্ত করতে চিঠি

আপডেট সময় : ১১:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬