ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে জেলে আহত উখিয়া সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ কক্সবাজারে গৃহকর্ত্রীকে চেতনাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরি : মালামালসহ গৃহকর্মী গ্রেপ্তার পেকুয়ার যানজট নিরসন, ডাস্টবিন স্থাপন ও খেলার মাঠ উন্মুক্তকরণে এসিল্যান্ডের হস্তক্ষেপ কামনা এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধনকালে এমপি কাজল-সৈকতকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে মহেশখালীতে চোর সন্দেহে এক যুবককে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার

কক্সবাজারে গৃহকর্ত্রীকে চেতনাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরি : মালামালসহ গৃহকর্মী গ্রেপ্তার

কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় গৃহকর্ত্রীকে চেতনাশক খাইয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন চুরির ঘটনায় এক কিশোরী গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত গৃহকর্মীর নাম রাফি মনি (১৫)। সে পিএমখালী ইউনিয়নের পশ্চিম ধনখালী এলাকার আব্দুর রহমানের মেয়ে।

​পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে পূর্ব নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা আফরিনা আল মাছিন (৩৮)-কে তার বাসার কাজের মেয়ে রাফি মনি দুধ ও পানির সাথে চেতনাশক মিশিয়ে দেয়। পরবর্তীতে গৃহকর্ত্রী অসাড় হয়ে পড়লে ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১১টার মধ্যবর্তী সময়ে অভিযুক্ত গৃহকর্মী বাসা থেকে আনুমানিক ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং দুটি দামী মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।

​ঘটনাটি তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে পুলিশের একাধিক আভিযানিক দল কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সোমবার দিবাগত রাত ১ টার দিকে অভিযুক্ত গৃহকর্মী রাফি মনিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

​আটকের পর তার কাছ থেকে চুরি হয়ে যাওয়া ১ জোড়া স্বর্ণের চুড়ি, ১টি স্বর্ণের আংটি, ২ জোড়া কানফুল, ১টি স্বর্ণের চেইন এবং ১টি আইফোন ১৬ ও ১টি ওপ্পো (Reno 8T) মডেলের স্মার্টফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

কক্সবাজারে গৃহকর্ত্রীকে চেতনাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল চুরি : মালামালসহ গৃহকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬