ঢাকা ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালী সীমান্তে রুবেল-খাইরুল বশর গ্রুপের গো’লা’গু’লি, নেপথ্যে ই’য়া’বা ছি’ন’তা’ই টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখলো আপিল বিভাগ তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত, আওয়ামী লীগ প্রশ্নে একমত সিটি কলেজ গেটে গুলিবিদ্ধ নির্মাণ শ্রমিক একরাম মারা গেছে পা কেটে ভিক্ষায় বাধ্য করা কিশোর বাড়ী ফিরলো সাত মাস পর টেকনাফের সাবরাং থেকে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০ পেকুয়ায় উপকূলীয় প্যারাবন কেটে চলছে ঘের তৈরির মহোৎসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

জেলা দলের গোলরক্ষক সাঈদী উপর হামলার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন

কক্সবাজার জেলা ফুটবল দলের গোলরক্ষক সজিবুল ইসলাম সাঈদীর উপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহেশখালীতে মানববন্ধন করেছে ফুটবলার, ক্রিড়া সংগঠক ও ফুটবল সমর্থকবৃন্দ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় পৌরসভার দীঘির পাড়স্থ প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যরা বলেন, সাঈদী শুধু মহেশখালীর নয় পুরো কক্সবাজারকে রিপ্রেজেন্ট করে দেশের আনাচে-কানাচে। দেশের এমন উদীয়মান সম্পদ ফুটবলার সাঈদীর উপর দিনেদুপুরে নৃশংস হামলার পরেও হামলাকারিদের আটক করতে পারেনি প্রশাসন।

মহেশখালী প্রশাসনের কঠোর সমালোচনা করে বক্তব্যরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “শীঘ্রই যদি সাঈদীর হামলাকারীদের আটক করা না হয়, তাহলে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এসময় ফুটবলাররা বলেন, “মহেশখালী উপজেলার প্রতিনিধিত্ব করে সাঈদীসহ মহেশখালীর ফুটবলারগণ। উপজেলা প্রশাসন এর দায়িত্বে থাকেন। অথচ উপজেলা দলের এমন প্রতিভাবান ফুটবলারের উপর নৃশংস হামলার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও উপজেলা প্রশাসন ভুক্তভোগী ফুটবলারদের পক্ষে দাঁড়ায়নি। যারা খেলার জন্য অনুরোধ করে এবং চাপ প্রয়োগ করে কিন্তু ফুটবলারদের বিপদের সময় পাশে থাকে না, তেমন উপজেলা প্রশাসনের হয়ে আগামীতে আমরা মাঠে নামবো না।”

পরে মানববন্ধন শেষে ফুটবলার, ক্রিড়া সংগঠক ও ফুটবল সমর্থকরা মিছিল করে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড় টায় ফুটবলার সাঈদীকে চলন্ত মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান মীর কাশেম চৌধুরীর ভাইপো নেহাল ও আরো কয়েকজন। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে গোলরক্ষক সাঈদী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাথা, হাত ও পায়ের হাড় ভেঙে যাওয়ায় তার ফুটবল ক্যারিয়ার নিয়ে আশংকা করছেন ক্রিড়া সংশ্লিষ্টরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

জেলা দলের গোলরক্ষক সাঈদী উপর হামলার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬