কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের সদস্য হয়েছেন টিটিএনের (TTN) নির্বাহী সম্পাদক ইফতিয়াজ নুর নিশান ও জ্যেষ্ঠ সহ সম্পাদক শাহেদ হোছাইন মুবিন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
এ সময় নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রেসক্লাবের কার্যক্রমে নতুন সদস্যদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: 
























