ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৫ পুলিশ পরিচয়ে হোটেল-রিসোর্টে চাঁদাবাজি: চক্রের মূলহোতা গ্রেপ্তার চৌফলদণ্ডী ও ভারুয়াখালীকে কক্সবাজার সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির আশ্বাস এমপি কাজলের লালদিঘি পাড় এলাকার ব্যবসায়ী বাহার ছড়ার সৈয়দ সওদাগরের ইন্তেকাল সীমান্তে ইয়াবার সর্ববৃহৎ চালান আটক : ৪২ কোটি টাকার ১৪ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বন্যার্ত ১৪’শ মানুষের পাশে মুসলিম হ্যান্ডস্ ইন্টারন্যাশনাল যে কারণে তিন কিশোরের হাতে ফুটবল তুলে দিলেন কুতুবদিয়ার ইউএনও কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ২২ কক্সবাজার সিটি কলেজ জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শোয়াইব, সদস্য সচিব তারেক দাপ্তারিক চিঠিপত্রে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ বাদের সিদ্ধান্ত মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ: পারভেজের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক, পরিচয় জানতেন না বাদী এবং ওসি, এপিবিএন অধিনায়ক বললেন জঘন্য কাজ পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল

কক্সবাজারের ঈদগাঁও উপজেলাধীন ‘পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতি লিমিটেড’-এর বিধি-বহির্ভূতভাবে গঠিত ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে। সমবায় বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০) লঙ্ঘনের দায়ে জেলা সমবায় কার্যালয় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

৮ সেপ্টেম্বর ২০২৬ ইং জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল স্বাক্ষরিত এক সরকারি আদেশে এই তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, ঈদগাঁও উপজেলা সমবায় অফিসার কর্তৃক অতিৎসাহী হয়ে সমিতির নিয়োগকৃত নির্বাচন কমিটিকে পাশ কাটিয়ে উপজেলা যুব উন্নয়ন অফিসার ইলিয়াছ মিয়াকে সভাপতি করে ও রাজিব কান্তি দাস সহকারি পরিদর্শক উপজেলা সমবায় কার্যালয় ঈদগাঁও এবং হান্নান মিয়া সমিতির সদস্য পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতি লিঃ কে নির্বাচন কমিটি নিয়োগ দেন। উক্ত সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন পরিচালনার লক্ষ্যে পূর্বে গঠিত ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিটি বিধিমালা বহির্ভূত ছিল।

বিধিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট সমিতির ব্যবস্থাপনা কমিটিই নির্বাচন কমিটি নিয়োগ করার আইনগত অধিকার রাখে। বিধি লঙ্ঘন করে উপজেলা সমবায় অফিসার কর্তৃক সরাসরি উক্ত নির্বাচন কমিটি গঠন করার প্রক্রিয়াটি সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত ও আইন পরিপন্থী।
এর আগে জেলা সমবায় কার্যালয় থেকে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে, ঈদগাঁও উপজেলা সমবায় অফিসার দিদারুল ইসলামের দাখিলকৃত জবাবটি সন্তোষজনক বা আইনসম্মত প্রমাণিত হয়নি। ফলে বিধিমালা ২০০৪ এর ২৬(৩) বিধির স্পষ্ট লঙ্ঘনের কারণে উক্ত নির্বাচন কমিটি বাতিল ঘোষণা করা হয়।

একই সাথে, আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমিতির ব্যবস্থাপনা কমিটি ও বিধি মোতাবেক সংশ্লিষ্ট কমিটিকে আইনানুগ সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৫

ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল

আপডেট সময় : ০৯:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬