ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির সাইবার সুরক্ষা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী তুমব্রু সীমান্তে তিনটি ব্যাগে মিলল ৪ লাখ বার্মিজ ইয়াবা

টেকনাফে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৫

টেকনাফে সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নাজির হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ হামলায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

​বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজির হোসেন একই এলাকার ফজল আহমদের ছেলে।

​নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, মো. আরিফের নেতৃত্বে বিজল, সালামত উল্লাহ, নেতা সলিম, শফিক ও রিজুয়ানসহ একদল সন্ত্রাসী হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ মানুষের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নাজির হোসেন ঘটনাস্থলেই মারা যান।

​এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন—একই এলাকার মো. সালাম, জাহাঙ্গীর আলম, নবী হোসেন, খোরশেদ আলম ও আলমগীর।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ মুহাম্মদ শাহীদ জানান, নাজির হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। তার বুকের ডান পাশে মারাত্মক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

​টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা

টেকনাফে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৫

আপডেট সময় : ০১:১৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬