ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ২২

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চোর, ছিনতাইকারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি।

​পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটন শহর ও সংলগ্ন ইউনিয়নগুলোর নিরাপত্তা জোরদার এবং ছিনতাই প্রতিরোধে এই বিশেষ অভিযান চালানো হয়।

আটককৃতদের মধ্যে ৩ জন চিহ্নিত ছিনতাইকারী, ৬ জন চোর, ৮ জন মাদকসেবী, ধর্তব্য অপরাধে জড়িত ৩ জন এবং পরোয়ানাভুক্ত ২ জন আসামী রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।

​ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন— কলাতলীর ঝিরঝিরি পাড়ার সাইফুল ইসলাম বাবু, পাহাড়তলীর মোঃ ইসমাঈল ওরফে বাঘা এবং লাইট হাউস ফাতের ঘোনা এলাকার আমান উল্লাহ।

​চুরি চক্রের সঙ্গে জড়িত অভিযোগে চকরিয়ার কাকরা এলাকার সজিব দে ও অপু দে, কক্সবাজার পৌর এলাকা রুমালিয়ারছড়ার রশিদ আহম্মদ ও আব্দুর রহিম এবং সমিতি পাড়ার নেছার উদ্দিন ও মোঃ আইয়উবকে আটক করা হয়।

​এছাড়া জেল গেইট এলাকার মোঃ এনামুল হক, মুহুরি পাড়ার রবিউল হাসান, সেন্ট্রাল সুইচ গেইটের আব্দুল করিম, লাইট হাউসের আবুল ফয়েজ, ফিসারী ঘাটের নুরুল আলম এবং পিএমখালীর এরশাদুল ইব্রাহিম, মোঃ এহেছান ও আবু তৈয়বকে মাদক সেবনের অপরাধে গ্রেফতার করা হয়েছে।

​অন্যান্য অভিযানে পশ্চিম বাহারছড়ার মোঃ রুহুল আমিন ও মোঃ মোস্তফা এবং উখিয়ার মধ্য রাজাপালংয়ের মোঃ মাজেদকে ধর্তব্য অপরাধে আটক করা হয়। একই সাথে আদালত থেকে পরোয়ানাভুক্ত আসামী পাহাড়তলীর মোঃ ইসমাইল ও পিএমখালীর তৈয়বা বেগমকে গ্রেফতার করে পুলিশ।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, পৌরসভা ও আশেপাশের এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের নির্মূল করতে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ২২

আপডেট সময় : ০৪:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬