ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি খুরুশকুলের আরিফ চট্টগ্রামে গ্রেপ্তার কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে মতবিনিময় সভা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক কক্সবাজারে পিআইবির ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড

টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে হামিদুর রহমান (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের এপিবিএন চেকপোস্টে তল্লাশিকালে তার মোবাইল ফোনে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিওর অস্তিত্ব পাওয়া যায় বলে জানিয়েছে এপিবিএন।

জানা যায়, উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের এসআই মো. শাহীনুর ইসলাম ও চেকপোস্টে দায়িত্ব পালনরত সদস্যরা তল্লাশি চালানোর সময় হামিদুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশী করেন। এ সময় মোবাইল ফোনে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও পাওয়া গেলে তাকে আটক করা হয়। একই সঙ্গে ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপুর ১২টার দিকে তাকে ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সিআইসি কার্যালয়ে নেওয়া হয় তাঁকে। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূরের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৪ ও ৮ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করা হয় এবং ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত হামিদুর রহমান মোহাম্মদ সুলতানের ছেলে। তার এফসিএন নম্বর ৪০৪২০৭।

পরে আদালতের নির্দেশনা অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার

মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড

আপডেট সময় : ০৮:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬