ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩

মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড

টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে হামিদুর রহমান (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের এপিবিএন চেকপোস্টে তল্লাশিকালে তার মোবাইল ফোনে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিওর অস্তিত্ব পাওয়া যায় বলে জানিয়েছে এপিবিএন।

জানা যায়, উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের এসআই মো. শাহীনুর ইসলাম ও চেকপোস্টে দায়িত্ব পালনরত সদস্যরা তল্লাশি চালানোর সময় হামিদুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশী করেন। এ সময় মোবাইল ফোনে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও পাওয়া গেলে তাকে আটক করা হয়। একই সঙ্গে ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপুর ১২টার দিকে তাকে ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সিআইসি কার্যালয়ে নেওয়া হয় তাঁকে। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূরের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৪ ও ৮ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করা হয় এবং ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত হামিদুর রহমান মোহাম্মদ সুলতানের ছেলে। তার এফসিএন নম্বর ৪০৪২০৭।

পরে আদালতের নির্দেশনা অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড

আপডেট সময় : ০৮:০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬