ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি খুরুশকুলের আরিফ চট্টগ্রামে গ্রেপ্তার কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে মতবিনিময় সভা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক কক্সবাজারে পিআইবির ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা

১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পেকুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট।

সভায় আরও বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিল সিকদার, পেকুয়া সদর পূর্বজোন যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম, পশ্চিম জোন যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, যুবদল নেতা ও টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক এমইউপি শাহাদাত হোসেন, বারবাকিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শওকত হোসেনসহ অন্যান্যরা।

সভাপতির বক্তব্যে কামরান জাদিদ মুকুট বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে পেকুয়া উপজেলা যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বার্থে যুবদলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের শৃঙ্খলা ও ঐক্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে পেকুয়ার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি নিতে হবে।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিভিন্ন ইউনিয়ন ও জোনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেয়া হয়।

এ সময় পেকুয়া উপজেলা যুবদল, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৭:৪৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬