ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক সেবনের অভিযোগে মাসুদ রানা (৩৪) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

সাজাপ্রাপ্ত মাসুদ রানা উপজেলার আধুনগর ইউনিয়নের ঘাটিয়ার পাড়া এলাকার মাহমুদুল হক ড্রাইভারের ছেলে। এর আগে রাতে তাকে আধুনগর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাসুদ রানাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও মাদকসংক্রান্ত ঘটনায় মাসুদ রানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল। ২০২৩ সালে আধুনগর রেললাইনে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করেছিল পুলিশ। এছাড়া রাজধানীর ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে

লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬