ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালিয়াড়ীতে সড়ক নির্মান বন্ধে প্রধানমন্ত্রীর কাছে বাপার স্মারকলিপি চকরিয়ায় মিষ্টিতে “তেলাপোকা”, নানা অসংগতি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার টেকনাফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ : কখন চালু হবে? সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর, ব্যর্থতায় কঠোর ব্যবস্থার হুশিয়ারি পেকুয়ায় এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি আল-আরাফাহ ইসলামী ব্যাংক গ্রাহকদের কোটি টাকা লুট, ক্ষোভে উত্তাল উখিয়ার পালংখালী উচ্চতর প্রশিক্ষণে কক্সবাজারের জনপ্রিয় দন্ত চিকিৎসক ডা. মহিবুর রহমান তৌহিদের থাইল্যান্ড যাত্রা গ্যালারি মাতিয়ে মাঠে জয়ের গল্প লিখল টেকনাফ চকরিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চকরিয়ায় মিষ্টিতে “তেলাপোকা”, নানা অসংগতি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চকরিয়া শহরেরে পিউরিয়া মিষ্টির দোকান, সেখানে মিষ্টিতে পাওয়া গেলো তেলাপোকা। এছাড়াও কিছু দোকানে নেই পণ্যের মূল্য তালিকা, নেই পণ্যের উৎপদান তারিখ ও মেয়াদ,পরিবেশও অস্বাস্থ্যকর। এসব চিত্র উঠে এলো অভিযানে এবং ৫ টি প্রতিষ্ঠানকে করা হয় জরিমানা।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় কর্তৃক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বিভিন্ন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে ।

এসময় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ১লক্ষ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানকালে থানা রোড এলাকায় নবাব বাড়ি মাংস বিতানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩ হাজার টাকা, মগবাজার এলাকায় স্টার ব্রেড বেকারিকে পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, এমআরপি ব্যবহার না করা ও বেকারি পণ্যে হাইড্রোজ ও অনুমোদনহীন রং ব্যবহার করার অপরাধে ৮০ হাজার টাকা, চিরিংগা বাজার এলাকায় বোরহান স্টোরকে মোড়কজাত শিশু খাদ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ না থাকায় ২০ হাজার টাকা, হোটেল আল মদিনাকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও কাঁচা ও রান্নাকরা খাবার একই সাথে সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার টাকা এবং পিউরিয়া মিষ্টির দোকানকে মোড়কজাত পণ্যে এমআরপি না থাকা ও মিষ্টিতে তেলাপোকা থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় । এছাড়াও বিভিন্ন ফলের দোকান, ফার্মেসী,মুদি দোকান তদারকি করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা, সঠিক ওজনে পণ্য ক্রয়- বিক্রয় হচ্ছে কিনা এসব বিষয়ে নিবিড় যাচাই করা হয়েছে। তদারকি চলাকালীন উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বালিয়াড়ীতে সড়ক নির্মান বন্ধে প্রধানমন্ত্রীর কাছে বাপার স্মারকলিপি

চকরিয়ায় মিষ্টিতে “তেলাপোকা”, নানা অসংগতি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০২:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬