ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন

লোহাগাড়ায় বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দুই কৃষক পেলেন ১ লাখ টাকার সরকারি সহায়তা

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত দুই কৃষকের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।চেক পাওয়া কৃষকরা হলেন—লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের কুলপাগলী এলাকার আবদুল কাদের এবং চকরিয়া উপজেলার হারবাং এলাকার গিয়াস উদ্দিন।

সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই কৃষকের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ-বিন-আখন্দ।

এ সময় উপস্থিত ছিলেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারসহ সংশ্লিষ্টরা।

ইউএনও বায়েজিদ-বিন-আখন্দ বলেন, বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার রয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, বন্যহাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে বন বিভাগ কাজ করছে। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে হাতি যাতে লোকালয়ে এসে মানুষের জানমাল ও ফসলের ক্ষতি না করে, সে বিষয়েও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন এলাকায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত দুই কৃষককে সরকারি সহায়তার অংশ হিসেবে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

সরকারি এ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, বন্যহাতির আক্রমণে প্রতিবছর অনেক কৃষক ফসল ও বসতবাড়ির ক্ষতির মুখে পড়েন। ক্ষতিগ্রস্তদের জন্য এ ধরনের সহায়তা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে সহায়ক হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে

লোহাগাড়ায় বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দুই কৃষক পেলেন ১ লাখ টাকার সরকারি সহায়তা

আপডেট সময় : ০৫:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬