ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারসহ ১২ জেলায় চালু হল ই-জামিননামা যে তিন কারণে বাংলাদেশে বেড়েছে লোডশেডিং রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী চূড়ান্ত, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ওসির হাতে থাকা জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়: বাংলাদেশ পুলিশ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হবেন কে হারানো বিজ্ঞপ্তি: কক্সবাজারের মাতামুহুরীর জসিম উদ্দিন নিখোঁজ তবে মির্জা ফখরুলই হচ্ছেন দেশের ২৩ তম রাষ্ট্রপতি! কুতুবদিয়ায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার পরামর্শ সভা অনুষ্ঠিত গর্জনিয়ার সিজান দাখিলে জিপিএ ৫ পাওয়ায় মক্কা প্রাদেশিক বিএনপি পরিবারের অভিনন্দন এসএসসিতে ১২৪৭ নম্বর পেয়ে ফাউজিয়া আফিয়া করিম কক্সবাজার জেলায় চতুর্থ ইপসা’র উদ্যোগে মানবপাচার প্রতিরোধ বিষয়ক পরামর্শ সভা বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় টিটিএনে সংবাদ প্রকাশের পর লোহাগাড়ায় সড়ক দখলকরে ছাগলের বাজার বসানো ইজারাদারকে জরিমানা

টিটিএনে সংবাদ প্রকাশের পর লোহাগাড়ায় সড়ক দখলকরে ছাগলের বাজার বসানো ইজারাদারকে জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক ও মহাসড়ক দখল করে ছাগলের বাজার বসানোর দায়ে এক ইজারাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) উপজেলার পদুয়া এলাকায় অভিযান চালিয়ে বাজারের ইজারাদার মোহাম্মদ আইয়ুবকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, পদুয়া এলাকায় সড়ক ও মহাসড়কের ওপর ছাগলের বাজার বসিয়ে বেচাকেনা চলছিল। এতে সড়কের যানজট তৈরী হলে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ দেখা দেয়।

বিষয়টি নিয়ে টিটিএন অনলাইনে প্রতিবেদন প্রকাশের পর তা উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে ইউএনওর নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে ইউএনও বায়েজিদ বিন আখন্দ জানান, জেলা প্রশাসনের ইজারা দেওয়া স্থায়ী বাজারের বাইরে অস্থায়ী হাট বসাতে হলে ইজারাদারকে নির্ধারিত আইনি বিধিবিধান অনুসরণ করতে হবে। মহাসড়ক আইন অনুযায়ী, সড়কের ওপর গবাদিপশু রাখা বা চরানো নিষিদ্ধ। পাশাপাশি হাটবাজার ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিমালা অনুযায়ী, মহাসড়কের ১০০ গজের মধ্যে অস্থায়ী পশুর হাট বসানোর সুযোগ নেই।

তিনি বলেন, আইন অমান্য করে সড়ক ও মহাসড়ক দখল করে পশুর হাট বসানোর কারণে মহাসড়ক আইন অনুযায়ী ইজারাদারকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।

ইউএনও আরও জানান, অভিযুক্ত ইজারাদার ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটাবেন না বলে অঙ্গীকার করেছেন। এরপরও পুনরায় সড়ক দখল করে হাট বসানোর অভিযোগ পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারসহ ১২ জেলায় চালু হল ই-জামিননামা

টিটিএনে সংবাদ প্রকাশের পর লোহাগাড়ায় সড়ক দখলকরে ছাগলের বাজার বসানো ইজারাদারকে জরিমানা

আপডেট সময় : ০৭:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬