আমার এই চার-পাঁচ মাসের মন্ত্রীত্বের অভিজ্ঞতা বলা দরকার, আমি দেখছি, কিছুই বদলায় নাই। যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে। একইভাবে যারা ভালো একটা কাজকে আটকে দিতো, তারা আটকে দিচ্ছে,” বলেছেন বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার ঢাকায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, “আমার বয়স অনেক। আমি তো সত্যিকারার্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমরা আমাদের মধ্যে দেখছি না।
“কিন্তু আশাবাদী হই এই কারণেই যে, আমি একজন মানুষের মধ্যে পরিবর্তন দেখেছি। সেটা তারেক রহমান। তিনি চেষ্টা করছেন। তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন। সেই নজিরকে সবাই মিলে সামনে নিয়ে গেলে হয়তো এই পরিবর্তনটা হবে।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন যে সকলে যদি মন-মানসিকতায় পরিবর্তন আনেন, তাহলে জুলাই আন্দোলন সফল হবে।
সূত্র: বিবিসি নিউজ বাংলা
টিটিএন ডেস্ক: 
























