ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী গভীর নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা জাতীয় উশুতে রৌপ্য জিতল কক্সবাজারের আশ্রম শিক্ষার্থী সুমন্ত রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইনানীতে বে-ওয়াচ রিসোর্টের কর্মচারী আব্দুল আজিজের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক বাংলাবাজার এজেন্ট শাখায় আর্থিক সাক্ষরতা ও নিরাপদ লেনদেন বিষয়ক কর্মশালা উখিয়ার ধামনখালীতে সেই গর্জন গাছ বনবিভাগের হেফাজতে মাতারবাড়ীতে গৃহবধূ কোহিনূর হ’ত্যা: হাশেমকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে মা’ম’লা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নেবে মিয়ানমার, জানালেন আনোয়ার ইব্রাহিম গর্জনিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এমপি কাজল শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার কক্সবাজারে ফ্যামিলি কার্ডের জন্য সাড়ে ছয় লাখ পরিবারে চালানো হবে শুমারি, তথ্য সংগ্রহে ৯০০ জন

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ায় জারিকৃত ১৪৪ ধারার নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে নির্দেশটি বাতিল ও অবিলম্বে কার্যকর করা হয়েছে।

আদেশে বলা হয়, বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জ পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনশান্তি, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো কোনো আশঙ্কা না থাকায় পূর্বে জারি করা ১৪৪ ধারার আদেশটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন।

এর আগে মঙ্গলবারের সংঘর্ষের পর এনসিপি, যুবদল ও ছাত্রদলের ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই থমথমে হয়ে ওঠে হবিগঞ্জ শহর। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল ১০টার পর হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালন করে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিকেলে ১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। গাড়িবহরে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সারওয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।

সূত্র : ইত্তেফাক

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

আপডেট সময় : ০১:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬