কক্সবাজারে ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের উদ্যোগে জুলাই মাসের মাসিক সাহিত্য আড্ডা ও উন্মুক্ত সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) কক্সবাজার সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত অনুষ্ঠানে সরকারি শিশু পরিবার ও বাজারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছয়জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, পাঠাভ্যাস গড়ে তোলা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশু-কিশোরদের সম্পৃক্ত করতেই প্রতি মাসে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে অন্তত দুই থেকে ছয়টি উন্মুক্ত সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন কক্সবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইনস্ট্রাক্টর ড. এমদাদুল হক মামুন, ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী শিক্ষক সাবেকুন নাহার স্বপ্না ও ফাতেমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন লাইব্রেরিয়ান মো. মাসুদ রানা, টিটিএনের সিনিয়র রিপোর্টার দ্বীপেন দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে এ ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তি 























